রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পিএম

রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগে প্রশাসনিক কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. নবাব হোসেন। এর আগে তিনি বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন। 

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে মহামান্য রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি—যেটি আগে ঘটে—সেই সময় পর্যন্ত নবাব হোসেন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

নবাব হোসেনের নতুন দায়িত্ব ঘিরে তার পূর্ববর্তী রাজনৈতিক ও প্রশাসনিক সম্পৃক্ততার বিষয়টি আলোচনায় এসেছে। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ায় তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের নেতাকর্মীরা আনন্দিত।

প্রসঙ্গত, নবাব হোসেন ফ্যাসিস্ট আমলের পুরো সময়জুড়ে বিএনপির সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছায়াসঙ্গী হিসেবে ছিলেন। একই সময় তিনি ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরবিএস
বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২১’ অর্জন করেছে স্নোটেক্স গ্রুপের প্রতিষ্ঠান স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড। স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি।বঙ্গভবন সূত্র জানায়...
নবনির্বাচিত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনের প্রথম বই ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ প্রকাশিত হয়েছে।রোববার দুপুরে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বই হস্তান্তর করা হয়। আগামী...
রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।মঙ্গলবার (২১ মার্চ) প্রজ্ঞাপন স্থগিত...
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ১৮(ক) ধারা বাতিলের লক্ষ্যে আনা ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশ থেকে কৃষি ও মৎস্যখাতে ১০ হাজার কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
ব্যাংক রেজ্যুলেশন আইন ২০২৬ বিল নিয়ে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বক্তব্য দিতে গিয়ে সরকারের তীব্র সমালোচনা করলে সংসদে হট্টগোল শুরু হয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর