নতুন রাষ্ট্রপতির প্রথম বই প্রকাশ

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০১:৩৯ পিএম

নবনির্বাচিত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনের প্রথম বই ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ প্রকাশিত হয়েছে।

রোববার দুপুরে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বই হস্তান্তর করা হয়। 

আগামী প্রকাশনী থেকে বের হওয়া বইটিতে ১৯৯৯ সাল থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত মো. সাহাবুদ্দিনের লেখা ২১টি কলাম ও স্মৃতিচারণমূলক লেখা, তিনটি সাক্ষাৎকার এবং তার জীবন সম্পর্কিত একটি দীর্ঘ প্রবন্ধ স্থান পেয়েছে। এছাড়া জাতির পিতার সাথে তার দুস্প্রাপ্য ও ঐতিহাসিক কিছু আলোকচিত্র বইটিতে যুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে মো. সাহাবুদ্দিন বলেন, স্মৃতিচারণ থেকে এই বই লিখেছি। রাজনৈতিক ব্যক্তিদের এমন কোনো পর্যায় নেই যা পার করে আসিনি। বঙ্গবন্ধুর সাথে ১৯৬৬ সালে দেখা না হলে হয়তো আমার জীবন অন্য ধারায় পরিচালিত হতো।

আরও পড়ুন: গুচ্ছে থাকতে ২২ বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রপতির আদেশ

তিনি আরও বলেন, পাকিস্তানের পতাকা পুড়িয়ে স্বাধীনতার পতাকা উড়িয়েছি এটা আমার গৌরব। মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে, জীবন সম্পর্কে যা যা আছে তারই সম্মিলন এই বই। এটি পড়লে সবাই বুঝবে মাননীয় প্রধানমন্ত্রী কেন আমাকে বেছে নিলেন। 

আসন্ন নির্বাচন প্রসঙ্গে মো. সাহাবুদ্দিন বলেন, স্বাধীন নির্বাচন কমিশন সংবিধানকে সামনে রেখে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করবে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনে যা যা করনীয় তাই করবো।


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর