প্রধানমন্ত্রীর নোবেল না পাওয়ার কারণ ভারত: জাফরুল্লাহ

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০৬:৩৫ পিএম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নোবেল না পাওয়ার পেছনে ভারত এবং আমাদের দেশের আমলারা দায়ী। তিনি নোবেল প্রাইজ পেলেন না কেন তা নিয়ে বিশ্লেষণ হওয়া দরকার। এর কারণ ভারত ও তাদের অনুগত এদেশীয় আমলারা। প্রধানমন্ত্রী যদি অসলো (নরওয়ের রাজধানী) যেতেন তাহলে নোবেল কমিটিকে বোঝাতে পারতেন দেশের জন্য তিনি কী কী করেছেন।' 

রোববার (১০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নাগরিকের ভোটাধিকার, স্বাধীন নির্বাচন কমিশন কোন পথে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরীর বলেন, রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ সাহায্য করতে চেয়েছে। তারা স্বাক্ষর করলেন। এটা তো ১৫ দিন আগেও করতে পারতেন। কেন করতে পারেনি? আমাদের দেশের কিছু আমলা আমাদের থেকে বেতন নেন, কিন্তু ভারতের হুকুমে চলাফেরা করেন। ঠিক এই কারণে আমরা আজ একটা নোবেল পুরস্কার হারালাম।

জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, মানুষের অধিকারকে আপনি বঞ্চিত করবেন কেন? আজ চালের দাম বারে, তেলের দাম বাড়ে, মাণূশ চিকিৎসা পায় না। আমার এক রিকশাওয়ালা ভাই রিকশার মালিক হতে পারে না। আজকে আমাদের আন্দোলনটা যেখানে, এভাবে চলতে পারে না।

আলোচনা সভা যৌথভাবে আয়োজন করে গণসংহতি আন্দোলন, রাষ্ট্রচিন্তা ও ভাসানী পরিষদ।

সভায় অংশ নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল, বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ও ভাসানী অনুসারী পরিষদের সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু। সভা পরিচালনা করেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাস নাইন বাবু।


একাত্তর/এআর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
বাজেটের ঠিক আগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৪...
বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
কিংবদন্তি বর্ষীয়ান রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে দলমত-নির্বিশেষে হাজারও মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে। 
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের...
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয়টি নবজাতক শিশুর মৃত্যুর কারণ হিসেবে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে অক্সিজেনের তীব্র স্বল্পতা ও কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি পাওয়া এবং নার্স ও চিকিৎসকদের চরম...
মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা যখন চরম সীমায়, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গোপন ও চাঞ্চল্যকর অবস্থানের কথা সামনে এল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিখ্যাত...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টি ওয়ার্ডেই এডিস মশার ঘনত্ব নির্ধারিত সূচকের চেয়ে বেশি পাওয়া গেছে। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের জন্য সবচেয়ে বেশি বা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর