ভোলায় মা-বাবার পাশে চিরনিদ্রায় তোফায়েল আহমেদ

আপডেট : ০২ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম

কিংবদন্তি বর্ষীয়ান রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে দলমত-নির্বিশেষে হাজারও মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে। 

মঙ্গলবার (২ জুন) দুপুরে ভোলার পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে বেলা একটা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বর্ষীয়ান এই নেতার মরদেহ ভোলায় আনা হয়। ৯ বারের এই সংসদ সদস্যের মৃত্যুর খবরে পুরো জেলায় শোকের ছায়া নেমে আসে।

মঙ্গলবার দুপুরে ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শুরুর আগে মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠকের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর জাতীয় পতাকায় মোড়ানো কফিনে গার্ড অব অনারের মাধ্যমে তাকে রাষ্ট্রীয় মর্যাদা জানায় জেলা প্রশাসন।

তোফায়েল আহমেদের জানাজায় অংশ নিতে বেলা সাড়ে ১২টা থেকেই তীব্র রোদ ও গরম উপেক্ষা করে দূরদূরান্ত থেকে মানুষ মাঠে জড়ো হতে থাকেন। একপর্যায়ে পুরো স্কুল মাঠে মানুষের ঢল নামে। ভোলা খলিফা পট্টি জামে মসজিদের খতিব মাওলানা জমির উদ্দিন এই জানাজায় ইমামতি করেন।

বিগত সরকারের পতনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তোফায়েল আহমেদের জানাজায় দলমত-নির্বিশেষে সব রাজনৈতিক দলের স্থানীয় শীর্ষ নেতারা অংশ নেন।

জানাজায় ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, সদস্যসচিব রাইসুল আলম ছাড়াও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), কমিউনিস্ট পার্টি, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার হাজারও মানুষ অংশ নেন।

ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তোফায়েল আহমেদের মরদেহ নিয়ে যাওয়া হয় ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের বাড়িতে। সেখানে বাড়ির মসজিদ প্রাঙ্গণ মাঠে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে মা ও বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

একাত্তর/এসি
ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, স্বামী-স্ত্রীর মতো নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের প্রথম জানাজা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে ভোলার আলতাফুর রহমান কলেজের মাঠে।বৃহস্পতিবার (৪ আগস্ট)...
ভোলার ছাত্রদল নেতা নূরে আলম (৩৬) এর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ৮টায় ময়নাতদন্ত হওয়ার কথা থাকলেও সেই ময়নাতদন্ত শুরু হয় সকাল দশটা ২৫ মিনিটে, আর শেষ হয় ১২টায়।ময়নাতদন্ত সম্পন্ন...
ভোলায় সাম্প্রতিক সংঘর্ষের ফলে দু’জনের মৃত্যুকে বিএনপির লাশের রাজনীতির বলি বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।তিনি বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায়...
স্প্যানিশ লা লিগায় লামিন ইয়ামালের জোড়া গোলে লেভান্তের মাঠে ৪-২ ব্যবধানের এক রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে নতুন মৌসুমে নিজেদের শতভাগ জয়ের ধারা বজায় রেখে লা লিগার পয়েন্ট...
বাংলাদেশে মাদকের ভয়াবহতা পাশের দেশ থেকে পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি এক ধরনের আগ্রাসন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে নাটকের পর নাটক মঞ্চস্থ হয়েছে, আর সেই মহানাটকের শেষ অঙ্কে সব আলো কেড়ে নিলেন আর্লিং হালান্দ! রোববার ১০ জনের ম্যানচেস্টার সিটিকে ১-০...
চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের এখন পর্যন্ত প্রায় ৮৪ শতাংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বাকি ১৬ শতাংশ অস্ত্র উদ্ধারেও আইনশৃঙ্খলা বাহিনীর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর