দুই মাসের মধ্যে জাতীয় পার্টিতে নতুন চমক: বিদিশা

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৮:৩৬ পিএম

আগামী দুই মাসের মধ্যে জাতীয় পার্টিতে নতুন চমক দেখা যাবে বলে মন্তব্য করেছেন দলটির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ। তিনি বলেন, রওশন এরশাদ অসুস্থ হওয়ার পরই জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের আসল চরিত্র ফুটে উঠেছে। এরিক এরশাদের আগামী জন্মদিনে জিএম কাদেরদের দৌরাত্ম্য বন্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।                                     

শনিবার (১ জানুয়ারি) সকালে সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের একাংশের আলোচনা সভার এ কথা বলেন বিদিশা।

অনুষ্ঠানে জাপার একাংশের ৩০ জেলার নেতারা যোগ দিয়ে এরশাদের নানা কর্মকাণ্ড স্মরণ করেন। এসময় তারা আগামীতে বিদিশা এরশাদকে দলের নেতৃত্বে দেওয়ার দাবি জানান। 

জাতীয় পার্টিকে পুনর্গঠন করার কাজ শুরু হয়েছে জানিয়ে বিদিশা এরশাদ বলেন, দুই মাসের মধ্যে জাতীয় পার্টি নিয়ে জিএম কাদেরদের দৌরাত্ম্য কমে যাবে, দেখা যাবে নতুন চমক।

আরও পড়ুন: গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার আহ্বান আওয়ামী লীগের

সভায় সভাপতির বক্তব্যে এরশাদপূত্র এরিক বাবার অবর্তমানে তার দলকে সুসংগঠিত রাখতে নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহবান জানান।

আলোচনাসভায় বক্তারা এই দুঃসময়ে দলকে সুসংগঠিত করতে বিদিশা এরশাদের নেতৃত্বে জাপার নেতাকর্মীদের এগিয়ে আসার আহবান জানান। 


একাত্তর/এসি

দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তরকে জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী...
পরিচ্ছন্ন ইমেজের আওয়ামী লীগ সমর্থকদের জাতীয় পার্টি থেকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া যেতে পারে বলে সুপারিশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
নড়াইল পৌরসভার একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়ুয়া অন্তত ছয় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জলবায়ু পরিবর্তনের ফলে নেপালের দুই হাজারেরও বেশি হিমবাহ গলতে শুরু করায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ। এসব হ্রদ হঠাৎ ফেটে গিয়ে সৃষ্ট বিধ্বংসী বন্যা বা ‘গ্লোফ’ রুখতে নেপাল সরকার ও জাতিসংঘের...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই কলেজ শিক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুর ১টায়, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর