জনগণ আবারও আওয়ামী লীগকে বেছে নেবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১০:১০ পিএম

সারাদেশে যে উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতা রাখতে জনগণ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে বেছে নেবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, আগুন সন্ত্রাস, গ্রেনেড হামলা আর পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যায় বিএনপি। কিন্তু শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেন না। তিনি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।

শনিবার (১৪ জানুয়ারি) রাতে মানিকগঞ্জ পূর্ব দাশড়া সিদ্দিক নগরে পৌরসভার চার, পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা   বলেন। 

তিনি বলেন, আগামীতে শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। দেশে আবার পিছিয়ে যাবে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপির আমলে আমার কী পেয়েছি, আমরা দেখেছি ক্ষমতায় আসলেই খুন, রাহাজানি, গ্রেনেড হামলা, সিরিজ বোমা হামলা ও মানুষকে পুড়িয়ে মারা। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে এসব হয় না, মানুষ শান্তিতে থাকে।

আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না দাবি করে মন্ত্রী বলেন, এই বাংলাদেশে এমন কোনো দল নেই যারা আওয়ামী লীগকে হারাতে পারে। তাই নিজেদের ভেতরের দ্বিধা-দ্বন্দ্ব দূর করতে হবে।

আরও পড়ুন: গয়েশ্বর-মিন্টুর বক্তব্যের নিন্দায় নাগরিক সমাজ

সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস। সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড। গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাড। আব্দুস সালাম, পৌর মেয়র মোঃ রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম প্রমুখ।


একাত্তর/এসি

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে অনলাইনে ঢাকা ‘শাটডাউনের’ ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। দুই দিনের কমপ্লিট ‘শাটডাউন’ কর্মসূচির প্রথম দিন আজ। কিন্তু এর কোনো প্রভাব পড়েনি ঢাকা শহরে।...
মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করা হয়েছে।
কোরবানির আর মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও এখনও জমেনি রাজধানীর পশু হাটগুলো। বেপারী আর হাটের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও শুরু হয়নি কেনাবেচা।
আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা করেও ঢাকা-১৮ আসনে জিততে পারলেন না জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদের।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর