একের পর এক আগুনের ঘটনা রহস্যজনক: ফখরুল

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১১:২৭ পিএম

রাজধানীর গুলিস্তান এলাকায় ভবন বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিএনপি। সেই সঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা রহস্যজনক।

মঙ্গলবার (৭ মার্চ) এক শোকবার্তায় মির্জা ফখরুল আরো বলেন, বিকেলে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে আরও অন্তত ১০০ জন আহত হয়েছেন।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে গত রোববার ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হয়।

তার আগে গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণ ও আগুন লেগে এ পর্যন্ত সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

গত কয়েকদিনে অগ্নিকাণ্ড, বিস্ফোরণের ঘটনায় ২৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এভাবে বহু হতাহতের ঘটনায় দেশবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত।

তিনি বলেন, একই সঙ্গে এসব ঘটনার পেছনে সরকারের কোন গাফলতি আছে কিনা- তাও খতিয়ে দেখা প্রয়োজন। সবগুলো দুর্ঘটনার ধরন প্রায় একই রকম হওয়ায় জনমনে সন্দেহ বাড়ছে। এসব পরিকল্পিত কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন।

বিএনপি মহাসচিব আরো বলেন, আমি মনে করি এর পিছনে সরকারের গাফিলতি ও ব্যর্থতা রয়েছে। বর্তমান সরকারের আমলে মানুষের জীবনের কোন মূল্য নেই। তাই একের পর এক ঘটনা ঘটলেও সরকার ভয়াবহ প্রাণহানি ঠেকাতে পারছে না। আমি সকল অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করছি। একই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি।

আরও পড়ুন: হতাহতের বেশিরভাগেরই মাথা ও শরীরের ওপরে জখম

বিএনপি মহাসচিব নিহতদের আত্মার মাখফিরাত কামনা করেন এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন। তিনি অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


একাত্তর/আরএ

সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বিগত ছয় মাসের শাসনামলে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপ ও বিশৃঙ্খলার ঘটনা তদন্ত করে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিকে’ প্রয়োজনীয় ব্যবস্থা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর