সমাবেশ নিয়ে আ.লীগের সংবাদ সম্মেলন বিকেলে

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১২:৪৫ পিএম

আওয়ামী লীগের সংবাদ সম্মেলন শুক্রবার বিকাল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। 

এ অনুষ্ঠানে বক্তৃতা করবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, কাল ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে কথা বলবেন ওবায়দুল কাদের। 

পুলিশ অনুমতি না দিলেও নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বলে জানিয়েছে বিএনপি। 

অন্যদিকে আওয়ামী লীগ বলেছে, তারা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই সমাবেশ করবে।

এদিকে ২৮ অক্টোবর রাজনীতির মাঠ নিজেদের দখলে রাখতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। ঢাকার প্রবেশপথগুলোতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি থাকবে। ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও ঢাকা নিয়ে তীক্ষ্ণ নজর রাখার পরিকল্পনা রয়েছে। 

আওয়ামী লীগ নেতাদের আশঙ্কা-ওইদিন বড় ধরনের অঘটন ঘটাতে পারে বিএনপি। সেই বিষয়টি মাথায় রেখেই কৌশল সাজাচ্ছেন তারা। দলটির নেতাদের কাছে সতর্ক অবস্থানের পাশাপাশি প্রথম নির্দেশনা হচ্ছে কোনো ধরনের সহিংসতায় না জড়াতে।

এআর
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর