সংসদ সদস্য জাফরের বিরুদ্ধে ইসিতে জনপ্রতিনিধিদের চিঠি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৫:১০ পিএম

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদসদস্য জাফর আলমের দেওয়া হুমকি-ধামকির বিষয় নিয়ে অভিযোগ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি দিয়েছেন আসনের চকরিয়া ও পেকুয়া উপজেলার জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা।

চিঠিতে উল্লেখ করা হয়, 'আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করা বর্তমান নির্বাচন কমিশনের অন্যতম চ্যালেঞ্জ। একই সাথে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জাতিকে একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে অঙ্গীকারবন্ধ ও দৃঢ় প্রতিজ্ঞ। 

আমরা সেই লক্ষে নিজ নিজ এলাকায় আমাদের পছন্দের প্রার্থীর পক্ষে শান্তিপূর্ণ ভাবে নির্বাচনী কাজ করে যাচ্ছি। একই সাথে সর্বোচ্চ সংখ্যক ভোটারকে নির্বাচনে অংশগ্রহণ করতে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। যা পরোক্ষ ভাবে নির্বাচন কমিশনের উদ্দেশ্যের সহায়ক।'

চিঠিতে আরও বলা হয়ে, 'বর্তমান সংসদ সদস্য জাফর আলম বাংলাদেশ আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক গাড়ী প্রতীক নিয়ে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন, তার বিপরীতে নির্বাচনে অংশগ্রহণ করা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান হাতঘড়ি প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। 

বর্তমান সংসদ সদস্য ও ট্রাক গাড়ী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ বা কাজ না করায় এবং বিপক্ষের হাতঘড়ি মার্কার প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে অংশগ্রহণ করায় তিনি নিজে এবং তার  সশস্ত্র ক্যাডার বাহিনী দিয়ে অবৈধ অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে গুম ও হত্যার হুমকি প্রদান করে যাচ্ছেন। এছাড়াও তার কর্মীদের দিয়ে হাতঘড়ি প্রতীকের নির্বাচনী পোষ্টার, ব্যানার, লিফলেট ও ফেস্টুন ছিঁড়েয়েছেন। যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কর্তৃক স্বীকৃত মৌলিক অধিকারের সুস্পষ্ট লংঘন।

এ ধরনের হুমকি প্রদর্শন, চাপ প্রয়োগ সহ নির্বাচনী সরঞ্জাম ছিড়ে ফেলা ও লাগাতে বাধা প্রদানের মত অপতৎপরতা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে বড় অন্তরায় এবং আমরা জনপ্রতিনিধিগণও চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।'

চিঠিতে গণ-প্রতিনিধিরা অনুরোধ জানান, 'জনমনের সংশয় দূর করতে কক্সবাজার-১ আসনে একটি অবাধ, সুষ্টু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে জনগণ ও জনপ্রতিনিধিদের নিরাপত্তাবিধান ও হয়রানি রোধে উল্লেখিত অভিযোগ যাচাই স্বাপেক্ষে পরবর্তী কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।'

এআর
সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে, দলীয় কোনো সংসদ সদস্য ডিউটি-ফ্রি সুবিধায় গাড়ি নেবেন না এবং সরকারি বরাদ্দের কোনো প্লট গ্রহণ করবেন না।
জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা।
প্রথম ধাপে সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। 
নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। এ উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে। দিনব্যাপী এই আয়োজন দুই ধাপে অনুষ্ঠিত হবে—সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর