খাদ্য সংকটের ষড়যন্ত্রে ছিলেন মঈন খানের বাবা: হাছান 

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৩:৫০ পিএম

সদ্য স্বাধীন বাংলাদেশে যে খাদ্য সংকট দেখা দিয়েছিলো তার পেছনে বিএনপির নেতা আব্দুল মঈন খানের বাবা আব্দুল মোমেন খানের ষড়যন্ত্র ছিলো বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, আজকে বিএনপি নেতা আব্দুল মঈন খান অনেক কথা বলেন। মঈন খানের বাবা আব্দুল মোমেন খান। ১৯৭৪ সালে তিনি খাদ্য সচিব ছিলেন। আর সেসময় ষড়যন্ত্র করে মার্কিন খাদ্যবাহী জাহাজ ফেরত পাঠিয়েছিলেন।

‘ওইটা একটা ষড়যন্ত্রের অংশ ছিলো। যার ফলেই দেখে সে সময় খাদ্য সংকট দেখা দেয়,’ বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খানের বাবা মোমেন খান ১৯৫৪ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। সরকারি চাকরি থেকে অবসরের পর যোগ দেন রাজনীতিতে।

শুরুতে মোমেন খান লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির আহ্বায়ক কমিটির সদস্য হলেও পরে বিএনপিতে যোগ দিয়ে ১৯৭৮-৭৯ সালে পর্যন্ত জিয়াউর রহমানের মন্ত্রী ছিলেন।

আব্দুল মোমেন খান।

হাছান মাহমুদ বলেন, খাদ্য সংকট সৃষ্টিতে মোমেন খানের ষড়যন্ত্রের কৃতজ্ঞতা স্বরূপ জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণের পরই তাকে উপদেষ্টা পদমর্যাদা দেন এবং মন্ত্রী বানান।

বর্তমানে বিএনপি নেতারা জিয়াউর রহমানকে নিয়ে যে সব কথা বলে, তা শুনলে জিয়াউর রহমানও কবরে শুয়ে লজ্জা পেয়ে যেতেন বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বিএনপি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানানোর জন্য যেভাবে দাবি করে, জিয়াও সেভাবে কখনো দাবি করেনি। আর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ছত্রছায়ায় পাকিস্তানিদের পক্ষে কাজ করেছে।

‘জিয়াউর রহমান পাকিস্তানের চর হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলো। তার প্রমাণ আছে। একজন খলনায়ককে নায়ক হিসেবে উপস্থাপন করছে বিএনপি,’ যোগ করেন তিনি।

আর মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া ও তার সন্তানরা পাকিস্তানের ক্যান্টনমেন্টে আরাম আয়েশে ছিলো বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।

 

আরবি
পুরোনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে খুশি হয়েই তাকে এই সরকারের অংশ করা হয়েছে বলেও দাবি করেন গোলাম পরওয়ার। 
নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র করা হচ্ছে। এটা হয় নির্বাচনকে বিলম্বিত করা অথবা নির্বাচনকে বাতিল করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, কেউ কেউ বিচ্ছিন্ন কথা বলে নির্বাচন পেছানোর চেষ্টা করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর