রাজনীতিতে আর ফিরবেন না সোহেল তাজ

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৬:১১ পিএম

আর রাজনীতিতে ফিরতে চান না সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি বলেছেন, দেশের বর্তমান পচা, নোংরা ও নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে আর ফিরতে চান না তিনি। সেই সঙ্গে যে কোন সরকারের সময়ই হওয়া গুম ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে নিজের নিরাপত্তাজনিত বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

বুধবার দিনগত গভীর রাতে ফেসবুকে এক পোস্টে সোহেল তাজ অভিযোগ করেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে অনুসরণ এবং পথরোধ করেছে।

পোস্টের সঙ্গে সেই সন্দেহভাজন ব্যক্তির ছবিও প্রকাশ করেন সোহেল তাজ। পোস্টে হয়রানির শিকার হবার অভিযোগ করে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এ নিয়েই স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন সোহেল তাজ। সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমি মনে করি কোনো রাজনৈতিক দলের ওপরই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক না। সেটা যে দলেরই হোক। অনেক নিরীহ নেতাকর্মী আছে। তাদের ওপর অত্যাচার ও নিপীড়ন করার নিন্দা জানাচ্ছি।

সোহেল তাজ বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠিত হওয়ায় তাদের কাছে মানুষের প্রত্যাশাও বেশি। তবে এই সরকারের প্রথম কাজ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা। নিরাপত্তা নিশ্চিত করা।

এ সময় তিনি জানান, আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলেরই আত্মসমালোচনা করা উচিত। বর্তমান সময়ে হওয়া মামলাগুলোতে অনেক নির্দোষ ব্যক্তিকেও আসামি করা হচ্ছে। এনিয়ে আরো সচেতন হওয়া উচিত। রাজনীতিতে আর ফিরবেন না বলেও জানান সোহেল তাজ।

এআরএস
বিএনপি নেতাকে ‘সাইবার সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেওয়ার চার মাস পর নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ড. মোহাম্মদ নকিবুর রহমান। তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে...
নির্বাচন-পরবর্তী সহিংসতা, প্রতিহিংসা এবং দখলদারিত্বের রাজনীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেছেন, নির্বাচনের ফল...
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনীতি করে সম্পদ বানাইনি, বরং বাড়িঘর বিক্রি করে রাজনীতি করি। আমাদের কাছে আপনারা নিরাপদ থাকতে পারবেন।
বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান- এই দুটি নাম একে অপরের পরিপূরক। একদিকে যেমন মাতৃত্বের মমতা, অন্যদিকে রাজনৈতিক উত্তরসূরি হিসেবে একে অপরের প্রতি অগাধ বিশ্বাস ও সমর্থন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর