‘হিযবুত তাহরীরের সাথে দেশের মুসলমানদের কোনো সম্পর্ক নেই’

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৮:৫৩ পিএম

হিযবুত তাহরীরের সাথে বাংলাদেশের মুসলমানদের কোনো সম্পর্ক নেই, তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।

শুক্রবার হিযবুত তাহেরীর প্রকাশ্যে কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা এবং তাদের কার্যক্রম ঠেকাতে রাষ্ট্রীয় বাহিনীর ব্যর্থতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে তারা এ অভিযোগ তোলেন।

ছাত্রসংসদের নেতারা বলেন, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর জঙ্গিবাদকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করছে। প্রশাসন তাদের সহযোগিতা করছে বলেও অভিযোগ করেন তারা। 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করে নেতারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি আবারও প্রতিষ্ঠা হচ্ছে। আজ যারা উগ্রবাদের মিছিল বের করেছিলো তাদের ৪৮ ঘণ্টার মাঝে গ্রেপ্তার করতে হবে। 

এসময় প্রশাসনের ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে বলেও জানান তারা।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর।

হিযবুত তাহরীর বায়তুল মোকররম মসজিদের উত্তর গেট থেকে মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির দিকে যায়। এরই মধ্যে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে এক দফা তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশকে রুখে দাঁড়ানোর চেষ্টা করেন নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা। এসময় হিজবুত তাহরীরের কর্মীদেরও ইট পাটকেল ছুড়তে দেখা গেছে। ফলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

আরবিএস
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর