ইন্টারনেট বন্ধে ট্রাইব্যুনালে কাদের-পলকের ফোনালাপ

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১১:৩৮ এএম

জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদেরের ওই নির্দেশনার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে বন্ধ করা হয় দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট।  

রোববার (৯ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাসহ সাতজনের বিরুদ্ধে চলা মামলায় এ–সংক্রান্ত কল রেকর্ড প্রমাণ হিসেবে দাখিল করেছে প্রসিকিউশন।  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, ২০২৪ সালের জুলাইয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পুলিশের দমন-পীড়নের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফুঁসে ওঠে সারাদেশ। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ওই আন্দোলন ধীরে ধীরে সরকার পতনের দিকে মোড় নেয়। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও প্রাণহানির খবর যাতে বাইরে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য ইন্টারনেট বন্ধ করার এ উদ্যোগ নেওয়া হয়েছিলো।  

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, আন্দোলন চলাকালে ইন্টারনেট ধীরগতির করতে তৎকালীন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সরাসরি ফোন করে নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন নিয়ে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়।  ইতিমধ্যে ফরেনসিক পরীক্ষার পর এই কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তথ্য-প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছে। 

একাত্তর/এসি
টাস্কফোর্স ইন্টেরোগেশন (টিএফআই) সেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার...
রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্নমতের মানুষকে গুম ও অমানবিক নির্যাতনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত  ‘আয়নাঘর’ বা জেআইসি-এর অসংখ্য তথ্য-প্রমাণ ও আলামত গত পাঁচ আগস্টের পর দেয়াল তুলে ও পরিবর্তন এনে নষ্ট করা হয়েছে...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার জন্য দায়ী দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদের আর কোনো রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
টাস্কফোর্স ইন্টেরোগেশন (টিএফআই) সেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি। 
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার কর্মধা ইউনিয়নের...
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সেখানে পৌঁছান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর