নির্বাচনের দিনক্ষণ নিয়ে একদিনে দুই তথ্য

আপডেট : ২৩ মে ২০২৫, ০৩:৩৭ পিএম

জাতীয় নির্বাচন কবে? এই প্রশ্নের উত্তর জানতে বিভিন্ন রাজনৈতিক দলসহ দেশের মানুষ যখন উন্মুখ, তখন সরকার থেকে এ নিয়ে একদিনে এলো দুই রকমের তথ্য।

শুক্রবার (২৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক-সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কাজেই এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত নয়।

এসময় নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলে সাংবাদিকদের প্রধান উপদেষ্টা কাছ থেকে তা শোনার পরামর্শও দেন তিনি।

নির্বাচন নিয়ে রিজওয়ানার থেকে ডিসেম্বর থেকে জুন সম্ভাব্য সময় শোনার পর একই দিন দুপুর একটার দিকে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব দিলেন আরেক তথ্য। যদিও তিনি এটি ব্যক্তিগত মতামত বলে দাবি করেছেন।

তৈয়ব ফেসবুক পোস্টে লেখেন,  ‘দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল-মে’র কোনও সময়ে অনুষ্ঠিত হবে বলে তার আশা।’ 

জাতীয় নির্বাচন অনুষ্ঠানের এই সময়কে ‘ব্যক্তিগত মতামত’ উল্লেখ করে তিনি লেখেন, এসময়ে সব যৌক্তিক সংস্কার শেষ করতে হবে, করতে হবে জুলাই সনদ। তবে ডিসেম্বর থেকে জুনে দেওয়া রোডম্যাপ মতে নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার শুধুমাত্র স্যারের (প্রধান উপদেষ্টার)। স্যারের এখতিয়ার অন্য কেউ হাইজ্যাক করতে পারবে না।’

একই সঙ্গে জাতীয়ভাবে জুলাই-আগস্ট দুই মাস জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির উদযাপন করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি আগস্টের মধ্যেই শেখ হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

একই দিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে প্রধান উপদেষ্টাকে আহবান জানিয়ে বলেন, পদত্যাগ না করে সময় মতো জাতীয় সংসদ নির্বাচন দিয়ে ইতিহাসের স্মরণীয় থাকুন। সময় মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের অস্থিরতার দায় অন্তর্বর্তী সরকারের ওপর বর্তাবে।

এর আগে বৃহস্পতিবার (২২ মে) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বর্তমানে যে রাজনৈতিক সঙ্কট, এই সঙ্কট দূর করবার একটিমাত্র পথ তা হচ্ছে, অতি দ্রুত নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করা। এখানে অন্য কথা বলে লাভ নেই। তবে এর একদিন পরই নির্বাচন অনুষ্ঠানে সময় নিয়ে সরকার থেকে দুই ধরনের তথ্য এলো, যার একটি বেশ পুরনো, অন্যটি ব্যক্তিগত।

একাত্তর/এসি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বিকেলে সাক্ষাৎ করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর