খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে নরেন্দ্র মোদীর উদ্বেগ, সবরকম সহযোগিতার আশ্বাস

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৯টা ৫৬ মিনিটে নিজের অফিশিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে দেয়া এক বার্তায় মোদী লিখেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার বিষয়ে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন, বহু বছর ধরে তিনি বাংলাদেশের গণজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন। তার দ্রুত সুস্থতার জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইলো। যে কোনো প্রয়োজনে ভারত সবরকম সম্ভাব্য সহযোগিতা দিতে প্রস্তুত।

খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত কয়েক সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

ভারতের প্রধানমন্ত্রী মোদীর এই বার্তাকে বাংলাদেশের রাজনৈতিক মহলে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

একাত্তর/আরএ
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির নেতা তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের যে বিজয় অর্জিত হয়েছে, তা ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর