জীবিত আছেন হাদি, ঢামেক থেকে নেওয়া হলো এভারকেয়ারে

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে আটটার কিছু পর হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে আইসিইউ সুবিধা সম্পন্ন একটি উন্নতমানের অ্যাম্বুলেন্সে করে ঢামেকে দুই নম্বর গেট দিয়ে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, পরিবারের সিদ্ধান্তে হাদিকে এভারকেয়ারে নেওয়া হচ্ছে।

ঢামেকের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. জাহিদ রায়হান জানান, ঢামেক হাদিকে নিয়ে কোনো আশার বাণী শোনানো যাচ্ছে না। তার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছে। তবে এখনও তিনি জীবিত আছেন।

ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায়। বাবার নাম শরীফ মাওলানা আব্দুল হাদির। তার শৈশব কেটেছে নলছিটিতে। 

রাত আটটার দিকে রাজধানীর বাড্ডার গোদারাঘাট এলাকায় একটি যাত্রাবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এদিকে রেড জুলাই নামে একটি ফেসবুক পেজ এক পোস্টে জানিয়েছে, ‘ওসমান হাদি ভাই এখন হেমোডায়নামিকালি স্টেবল আছেন, আলহামদুলিল্লাহ। তবে, বিপদ এখনো পুরোপুরি কাটেনি। তার মাথার বামদিকে বুলেট আঘাত করার পর ডানদিক দিয়ে বেরিয়ে গেছে। বামদিকের বোনস ফ্র্যাগমেন্ট আর বুলেট- দুই মিলে মস্তিস্কের ব্রেইনস্টেম (ব্রেইনের নিচের দিকের অংশ, যা ব্রেইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটা) বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাথার ডানদিকের খুলি (প্যারাইটাল বোন) খুলে রাখা হয়েছে যাতে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার না বাড়ে। আরেকটু উন্নতি হবার পর উনাকে এভারকেয়ার হাসপাতালে ট্রান্সফার করা হবে। হাসপাতালে ভিড় করবেন না। নিরাপত্তাকর্মীরা যথেষ্ট হিমশিম খাচ্ছেন। সবার কাছে দোয়ার দরখাস্ত। আমরা জানিনা, তিনি বাঁচলেও আগের মত থাকবেন কিনা। (NB- এতক্ষন আমরা ধারনা করেছিলাম যে বুলেট ভেতরে আটকা। পরে ওটি করার পর দেখা গেছে যে ওটা বোনস ফ্র্যাগমেন্ট)।’

এদিকে রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাদির ওপর হামালকারী দুর্বৃত্তদের ধরতে পুলিশ কাজ করছে। 

ডিএমপি জানায়, ঘটনার সংবাদ পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে সন্দেহভাজন ব্যক্তি ও স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে। সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার ন্যায় এই ন্যক্কারজনক হামলার ঘটনায় জড়িতদের ও দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। শুক্রবার বিজয়নগরে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের জানান, বেলা দুইটা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসে। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

গুলিবিদ্ধ হওয়ার সময় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পেছনের রিকশায় ছিলেন মো. রাফি। তিনি ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বর্ণনা দেন।

মো. রাফি জানান, জুমার নামাজ শেষে আমরা হাইকোর্টের দিকে আসছিলাম। রিকশায় ছিলাম। বিজয়নগরে আসতেই একটা মোটরসাইকেলে করে দুজন এসে হাদি ভাইয়ের ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়। আমি ভাইয়ের পেছনের রিকশায় ছিলাম।

এদিকে দুর্বৃত্তদের গুলিতে ওসমান হাদির গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন।

একাত্তর/এসি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই বানচাল করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছে ইনকিলাব মঞ্চ। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর