মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে দলের প্রতিষ্ঠাতা ও বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে কবর জিয়ারত শেষে সাভারের পথে রওনা হন তিনি।
তার আগমন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা।
ছাড়াও জাতীয় স্মৃতিসৌধে সরকারের পক্ষ থেকে পূর্ণ আয়োজন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পূর্ণ আয়োজন করা হয়েছে—মাশাআল্লাহ।”
তারেক রহমানের আগমন ঘিরে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত রাখা হয়েছে।
এর আগে আজ প্রায় দেড় দশকের নির্বাসন শেষে দেশে ফেরার পরদিন বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানালেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর দোয়া ও মোনাজাত করেন।
গতকাল (বৃহস্পতিবার) দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় দলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর অসুস্থ মা’কে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে নিজ বাসভবনে ফেরেন।
জিয়া উদ্যান ও স্মৃতিসৌধের আশপাশে বিজিবি মোতায়েন
বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান