কিছু আসনে এগিয়ে থাকলেও রিটার্নিং কর্মকর্তারা ফলাফল দিচ্ছে না: জামায়াত আমির

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪ পিএম

সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট এগিয়ে থাকায় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে নির্বাচনে জয়-পরাজয়কে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে উল্লেখ করে তিনি জানান, বেশ কিছু আসনে এগিয়ে থাকলেও রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করছেন না।

নির্বাচন-পরবর্তী এক জরুরি সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে তিনি বলেন, সংস্কারের জন্য হ্যাঁ ভোট এগিয়ে আছে, এজন্য জনগণকে ধন্যবাদ। নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এই নির্বাচন নিয়ে আমাদের কিছু অবজারভেশন আছে, আমরা সেগুলো একত্রিত করে বলবো।

ফলাফল ঘোষণায় বিলম্বের বিষয়ে অভিযোগ তুলে তিনি বলেন, বেশ কিছু আসনে আমরা এগিয়ে থাকলেও সেখানে রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করছে না।

তবে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি জামায়াত আমির। তিনি বলেন, আমরা এখনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাচ্ছি না, সবকিছু নিয়ে আমরা আবারও বসবো।

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শফিকুর রহমান বলেন, দেশবাসী আমাদের যতটুকু সহযোগিতা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। এতটুকু আশ্বস্ত করতে চাই, আমরা ইতিবাচক রাজনীতি করবো, সহযোগিতার মানসিকতা নিয়ে রাজনীতি করবো।

একাত্তর/আরএ
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আগামী ৫ সেপ্টেম্বরে ঢাকা-চট্টগ্রামসহ চারটি রুটে লং মার্চ নিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট কোনো আশঙ্কা দেখছে না বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর