দায়িত্বশীল বিরোধীদল হিসেবে সরকারকে সহযোগিতার আশ্বাস জামায়াতের

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম

দেশ গঠনে দায়িত্বশীল বিরোধীদল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে আগ্রহী বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তবে জনগণের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হলে নীরব না থাকার কথাও স্পষ্ট করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে এতিম শিশু-কিশোরদের সঙ্গে ইফতার মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা।

ডা. শফিকুর রহমান বলেন, একদিন দেশে এতিমদের কেউ হয়ত প্রধানমন্ত্রী হবে, জামায়াত সে ধরনের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে৷ 

তিনি আরও বলেন, সরকার দলের প্রতি আহ্বান থাকবে সকল ক্ষেত্রে আল্লাহর প্রতিপালন করার জন্য। 

এসময় সকলকে দলীয় রাজনৈতিক সংকীর্ণতা ও হিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান জামায়াত আমির। 

কয়েকটি গণমাধ্যম থেকে সাংবাদিকদের চাকরিচ্যুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণমাধ্যমের ওপর ফ্যাসিবাদের খড়গ নেমে এসেছে। এটি গ্রহণযোগ্য নয়৷ এই ঘটনা স্বাধীন ও মুক্ত গণমাধ্যম নিশ্চিতের অন্তরায়।

আরবিএস
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 
সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বিগত ছয় মাসের শাসনামলে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর