ইভ্যালি ও ই-অরেঞ্জে প্রতারিত গ্রাহকদের টাকা সরকার দেবে: রুমিন ফারহানা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৮ পিএম

সরকারকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ও ই-অরেঞ্জের কারণে প্রতারিত গ্রাহকদের টাকা ফেরত দিতে হবে বলে দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফরাহানা।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। 

সরকারের গাফিলতির কারণে মানুষ প্রতারিত হয়েছে দাবি করে তিনি বলেন, সরকারকে তাদের টাকা ফিরিয়ে দিতে হবে। পরে সরকার সেসব প্রতিষ্ঠান থেকে টাকা আদায় করবে।

রুমিন ফারহানা বলেন, ব্যবসার শুরুতে প্রতিষ্ঠান দুটি অর্ধেক দামে পণ্য বিক্রির অফার দিয়েছিল। তখনই বোঝা গিয়েছিল তারা প্রতারণা করবে। এখন হাজার কোটি টাকা নিয়ে তারা আর পণ্য দিচ্ছে না। শুধু মানুষকে দোষ দিলে হবে না। প্রতিষ্ঠানগুলো গোপনে ব্যবসা করেনি।

আরও পড়ুন: ইভ্যালির এমডি রাসেল ও চেয়ারম্যান শামীমা গ্রেপ্তার

সরকারের ঘাড়ে দায় চাপিয়ে তিনি বলেন, যে পরিমাণ বিজ্ঞাপন দিয়ে তারা ব্যবসা করেছে, তাতে সরকারের নীতিনির্ধারকদের এটি না জানার কথা নয়। তারা ক্রিকেট দলের স্পন্সরও হয়েছিল। অন্য সবকিছু বাদ দিলেও প্রতিযোগিতা আইন অনুযায়ী এ ধরনের ব্যবসা চলতে পারে না। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি।
একাত্তর/এসি
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর