আগামী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত নেবে দল: রিজভী

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০১:২৪ পিএম

আগামীতে দেশের রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে দলীয় উচ্চপর্যায়ের ফোরাম সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। একই সঙ্গে পদত্যাগী সাবেক রাষ্ট্রপতির বিচারের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের যে দাবি উঠেছে, সে বিষয়েও দলীয় ফোরামে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে রাষ্ট্রীয় ১২টি প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে রুহুল কবির রিজভী বলেন, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার পদত্যাগের ক্ষেত্রে অসুস্থতার কথা বলেছেন, আমরা সেটিই বিশ্বাস করতে চাই। তবে রাষ্ট্রপতির বিষয়ে দল যা সিদ্ধান্ত নেওয়ার নেবে এবং আমি দলের সিদ্ধান্তকেই প্রাধান্য দেবো।

দলীয় কর্মীদের মূল্যায়নের বিষয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দলের আন্দোলন-সংগ্রামের চালিকাশক্তি ও ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করছেন। শুক্রবার সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। দায়িত্বপ্রাপ্ত এই নেতারা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন এবং নিজেদের মাথা নত বা বিক্রি করবেন না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, গত চার মাসে প্রধানমন্ত্রী সমাজকল্যাণসহ বহুমুখী উন্নয়নমূলক কাজে হাত দিয়েছেন এবং তার সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন। তরুণের কর্মসংস্থান ও অংশগ্রহণে দেশজুড়ে এক ট্রিলিয়ন ডলার অর্থনীতির উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়নে সরকার কাজ করছে।

শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

একাত্তর/এসি
বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...
দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
প্রতিযোগিতামূলক পরীক্ষায় নানা অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগে তোলপাড় ভারত। দেশজুড়ে তীব্র প্রতিবাদ ও বিরোধীদের টানা পদত্যাগের দাবির মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র...
প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে দেশজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 
১১ দলীয় নির্বাচনী জোট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। দলটি জানিয়েছে, নির্বাচন শেষ হওয়ার মাধ্যমে এই ঐক্যের কার্যকারিতা বস্তুত শেষ হয়ে গেছে। এখন থেকে ১১ দলীয় জোটের যাবতীয় কর্মসূচি...
বিশ্বকাপ ফুটবলের সময় শহরের অলিগলি জুড়ে হলুদ-সবুজ পতাকার জোয়ার, দেয়ালচিত্র আর উন্মাদনা-উচ্ছাস- ভারতের কলকাতার ফুটবল প্রেমীদের এমন নজিরবিহীন ভালোবাসা মন কেড়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)। আর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর