বদলি নয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগই শেষ কথা: রাহুল গান্ধী

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০২:০৪ পিএম

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে তার পদ থেকে অপসারণসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো আবারও জানিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা যেসব সম্ভাব্য সমাধান বিবেচনা করছে বলে জানা গেছে—তার ভিত্তিতে রাহুল গান্ধী জানিয়েছেন, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ না করিয়ে অন্য কোনো মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়া আন্দোলনরত ছাত্রদের কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। তার পদত্যাগই শেষ কথা।

শনিবার (২৫ জুলাই) নয়াদিল্লিতে সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) তিনজন ছাত্র প্রতিনিধির সঙ্গে উপস্থিত থেকে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।

এদিকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই সদস্যের একটি প্রতিনিধিদল শনিবার বিকেলে তৃতীয় দফা আলোচনার জন্য সরকারের সঙ্গে বৈঠকে বসবে বলে আশা করা হচ্ছে। সংগঠনের মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানিয়েছেন, শিক্ষামন্তী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে তারা অপরিবর্তনীয়। তবে নিরাপত্তার স্বার্থে বৈঠকের স্থান এখনও প্রকাশ করা হয়নি। 

অন্যদিকে, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ জানিয়েছেন যে তিনি টাইফয়েডে আক্রান্ত হয়েছেন। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে মধ্য দিল্লির অন্তত ১৮টি মেট্রো স্টেশন টানা চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে।

গত ২০ জুলাই নয়াদিল্লিতে সংসদ অভিমুখে পদযাত্রায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দিল্লি পুলিশের দায়ের করা মামলার সংখ্যা আরও বেড়েছে। সিজেপির দাবিগুলোর মধ্যে রয়েছে—২০ জুলাই নির্মমভাবে প্রহৃত প্রতিবাদী ছাত্রদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং আন্দোলনকারীদের কারও বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার লিখিত আশ্বাস দেওয়া।

এদিকে পরীক্ষায় অনিয়ম প্রতিরোধে কেন্দ্র বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে; যার মধ্যে রয়েছে প্রশ্নপত্র ফাঁস বিরোধী আইন কঠোর করা এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ৪৭ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা। বদলি করা হয়েছে দুই সচিবকেও।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকে সিজেপি প্রতিনিধিরা চলতি বছরের নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মানসিক কষ্টে আত্মহত্যা করা পরিবারগুলোর জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণের দাবি জানায়।

এদিকে ২০ জুলাইয়ের পদযাত্রায় পুলিশি নির্যাতনের শিকার শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আগামী রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় দেশব্যাপী মোমবাতি মিছিলের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ছাত্র সংগঠনসহ অপরাপর সংগঠনগুলোকে অনুমতি সংগ্রহ ও আনুষঙ্গিক প্রস্তুতির জন্য পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার আহবান জানানো হয়েছে।

একাত্তর/এসি
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা আলোচনার পর অবশেষে তাদের বহুল আলোচিত আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।...
প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে দেশজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 
প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। এই পরিস্থিতিতে আন্দোলনরত ছাত্র ও ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিনিধিদের...
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার তরুণ শিক্ষার্থীর সংসদ ভবন অভিমুখে পদযাত্রা, কাঁদানে গ্যাস, টিয়ারশেল ও লাঠিচার্জে আহত শতাধিক বিক্ষোভকারী—বিজেপি সরকারের জন্য গত কয়েক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর