বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা, বিরোধীদের বক্তব্য অসত্য দাবি রিজভীর

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০১:৫৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী এক সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে পালনের লক্ষে বুধবার (২৬ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে এসব কথা জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

যৌথসভা শেষে রিজভী জানান, এক সেপ্টেম্বর সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি নেতারা। এরপর আগামী পাঁচ সেপ্টেম্বর এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই পাঁচ দিনের ধারাবাহিক কর্মসূচির পাশাপাশি পরবর্তী অন্য কর্মসূচি এবং সার্বিক বিষয়গুলো পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

দলীয় ইতিহাস স্মরণ করে বৈঠকে নেতারা বলেন, শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনা নিয়ে বিএনপি গঠন করেছিলেন। একটি ভঙ্গুর ও তলাবিহীন জাতিকে খাদ্য, বাসস্থান ও শিক্ষায় স্বয়ংসম্পূর্ণ করেছিলেন তিনি। তবে দেশি-বিদেশি চক্রান্তের শিকার হয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রে তাকে প্রাণ হারাতে হয়। কিন্তু জনগণের সঙ্গে সততার আচরণের কারণেই ভয়াবহ অত্যাচার সহ্য করেও বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা যায়নি; কারণ দলের নেতৃত্ব কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি।

ব্রিফিংয়ে সরকারের গত ছয় মাসের পারফরম্যান্স নিয়ে বিরোধী দলের সমালোচনার জাবে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তাদের দাবি ‘অসত্য’। তিনি বলেন, সরকারের ১৮০ দিন বা ছয় মাস নিয়ে বিরোধী দলের যেকোনো মন্তব্যের প্রতিক্রিয়া দিতে আমরা আগ্রহী নই। দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকার বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন, যা তাকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলা হয়, বিএনপির দ্বারা কোনো সাংবাদিক নির্যাতিত হয়েছেন বা কোনো অভিযোগ থাকলে সেটির বিরুদ্ধে দ্রুত ও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া দলের জাতীয় কাউন্সিল আয়োজনের বিষয়ে ভারপ্রাপ্ত মহাসচিব জানান, অতি দ্রুতই কাউন্সিল অনুষ্ঠিত হবে। তবে নীতিনির্ধারণী পর্যায়ে বিস্তারিত আলোচনার পরই কাউন্সিলের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

একাত্তর/এসি
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
যারা গোপনে নানা নাশকতার ছক করছে, তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
অফিসের অন্তহীন চাপ, যাতায়াতের দীর্ঘ যানজট আর ঘুমের চিরন্তন ঘাটতিতে ভোগা জাপানে এবার আয়োজিত হলো এক অভিনব ও ব্যতিক্রমী প্রতিযোগিতা। কে কত দ্রুত ঘুমিয়ে পড়তে পারেন এবং বিছানায় শুয়েই সবচেয়ে গভীর ও...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
ভারতের রাজধানী দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের পারদ এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও বিতর্কিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর