সাবেক সংসদ সদস্য দোলনের ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম

রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলনকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশ। 

শুক্রবার (২০ নভেম্বর) তাকে ধানমন্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই রিমান্ড আবেদন করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। পরবর্তীতে রাতেই এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তার এস এম আতাউল হক দোলনের বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে মোট ৭টি মামলা রয়েছে।

একাত্তর/কেআই
কারাগার এবং রিমান্ডে চরম শারীরিক নির্যাতন এবং উন্নত চিকিৎসায় অবহেলার মাধ্যমে পঙ্গু করে দেয়ার অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর।...
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১০০৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে বহু মানুষ বিগত সরকারের আমলের...
সহিংসতার আশঙ্কা থাকলেও দেশে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে বিজয়ীদের মধ্যে ব্যবসায়ীদের আধিক্য এবং মামলার রেকর্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। তাকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।...
দেশের বাজারে এক ধাক্কায় ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা কমেছে স্বর্ণের দাম।
জোহানেসবার্গে ভিন্ন কিছু করার সুযোগ থাকলেও সিরিজের প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। এই দুই সিরিজের জন্য...
সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জ সফর করছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর