আওয়ামী লীগের বিচার ছাড়া পুনর্বাসন নয়: হাসনাত

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম

আওয়ামী লীগের বিগত আমলের অপরাধের বিচার নিশ্চিত না করে দলটিকে রাজনীতিতে পুনর্বাসিত করার যেকোনো প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ১৯৭২ থেকে ’৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত অপকর্মগুলোর বিচার আগে করতে হবে। আদালত ও বিচার ব্যবস্থাই নির্ধারণ করবে কে অপরাধী আর কে নয়; এরপরই শুধু দলটির রাজনৈতিক প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন আসতে পারে।

শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে ‘সিপাহি-জনতার অভ্যুত্থান: বর্তমানের প্রেক্ষাপটে ফিরে দেখা’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।

সভায় চব্বিশের গণ-অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে বিএনপির মধ্যে ‘দ্বিচারিতা’ রয়েছে বলে মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ৭ নভেম্বরের ঘটনাকে বিএনপি বিপ্লব হিসেবে বর্ণনা করে এবং জিয়াউর রহমানকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করার ক্ষেত্রে সৈনিক ও সাধারণ মানুষের অবদানের কথা বলে। এতে কোনো আপত্তি না থাকলেও, চব্বিশের গণ-অভ্যুত্থানেও দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সৈনিকদের ব্যাপক অংশগ্রহণ ছিলো। এত বিস্তৃত জনসম্পৃক্ততা ও ঐতিহাসিক অর্জন থাকার পরও বিএনপি একে গণ-অভ্যুত্থান বা বিপ্লব হিসেবে স্বীকৃতি দিতে অনীহা প্রকাশ করছে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে দেশের ‘বাকশাল টু’ থেকে মুক্তির বড় অর্জন হিসেবে উল্লেখ করে হাসনাত বলেন, ৭ নভেম্বরের ঘটনায় বিএনপি যেমন জিয়াউর রহমানকে কেন্দ্র করে একক মালিকানা দাবি করতে পারে, তেমনি চব্বিশের গণ-অভ্যুত্থানের কোনো একক মালিকানা কারো একলার নয়।

সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সময়ের অপরাধের জবাবদিহি নিশ্চিত না করায় জিয়াউর রহমানের তৎকালীন উদ্যোগ শেষ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনে পরিণত হয়েছিল। বিএনপিকে একই ভুল দ্বিতীয়বার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদান থাকলেও তাঁর শাসনামলের সাংবিধানিক প্রক্রিয়ার দুর্বলতা বাংলাদেশে গণতন্ত্রকে দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াতে দেয়নি।

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন লেখক ইমরুল হাসান, এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক এবং স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মনজিলা ঝুমা।

একাত্তর/এআরএস
দেশের মানুষ আর কোনোদিন গণহত্যাকারী আওয়ামী লীগকে এ দেশে রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যারা এ দেশের মানুষের ওপর চরম অন্যায়-অত্যাচার,...
জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমীনের পদত্যাগ: জামায়াত জোট ও নারী অধিকার অবমূল্যায়নের অভিযোগ, জামায়াতের সঙ্গে জোট ও আদর্শচ্যুতির অভিযোগ এনে এনসিপি ছাড়লেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন
শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো সুরাহা না করে সরকার তাদের দমনে কঠোর সহিংস পথ বেছে নিয়েছে বলে অভিযোগ তুলেছেন ন্যাশনাল সিটিজেন্স পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, চলমান...
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে এবং সরকার তা কঠোরভাবে প্রতিহত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে এক হবার জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে...
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম...
সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এই বিভীষিকা ঘটে। নিহতদের সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির কর্মী অথবা...
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরি হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান সন্দেহভাজন আহমেদ শাহরিয়ার রেজা দীপ এবং তরুণী জেরিকা তাসনিম দিশাকে তিন দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানোর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর