১০ বছরের লারিসার বাংলা চ্যানেল জয়

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৫:৩৮ পিএম

টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত সমুদ্রে সাঁতার কেটে বাংলা চ্যানেল জয় করলো শিশু সৈয়দা লারিসা রোজেন। মাত্র ১০ বছর ৪ মাস বয়সেই চতুর্থ শ্রেণি পড়ুয়া লারিসা জয় করে নিলো কঠিন সমুদ্রকে।

শাহপরীর দ্বীপ থেকে সাগর জলে সাঁতার শুরু করে সে। ১৬ দশমিক এক কিলোমিটার সাঁতার কেটে লারিসা পৌঁছায় সেন্টমার্টিন। এরমধ্য দিয়েই লেখা হলো বাংলাদেশি শিশুর বাংলা চ্যানেল জয়।

লারিসার সঙ্গে সাঁতারে অংশ নিয়েছেন তার বাবা সৈয়দ আক্তারুজ্জামান ও বড় ভাই সৈয়দ আরবিন আয়ানও। বাবা ও দুই সন্তানের একসঙ্গে অংশ নেওয়াটাও বাংলা চ্যানেলে একটা রেকর্ড। এদিকে রেসকিউ দলের সঙ্গে নৌকায় ছিলেন তার মা।

‘১৬তম ফরচুন বাংলা চ্যানেল সাঁতার-২০২১’ এর আয়োজনে সোমবার (২০ ডিসেম্বর) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সাঁতার কেটে সেন্টমার্টিন পর্যন্ত বাংলা চ্যানেল জয়ের এই আয়োজনে অংশগ্রহণ করেন ৮০ জন সাঁতারু।

শাহ্পরীর দ্বীপের পশ্চিম সৈকত থেকে শুরু হওয়া এই সাঁতার শেষ হয় ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল পাড়ি দিয়ে সেন্ট মার্টিন দ্বীপে। ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’ সাঁতারের এই আয়োজন করে।

মোট ৮০ জন সাঁতারু বাংলা চ্যানেল জয়ে সমুদ্র পাড়ি দেন।। তীব্র ঠান্ডা ও সাগরের ঢেউ তাদের বাঁধা দিয়ে রুখতে পারিনি একবারও।

আরও পড়ুন: ১৫ বছরে দেশে পলিথিনের ব্যবহার বেড়েছে তিনগুণ

শিশু লারিসার সাঁতারের সাথে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তির অংশগ্রহণে এবারের আয়োজন বিভিন্নভাবেই বিশেষ হয়ে উঠেছে বলে জানান আয়োজকরা।

পানিতে ডুবে যাওয়া থেকে নিজেকে রক্ষা ও স্পোর্টস অ্যাডভেঞ্চারকে উৎসাহিত করে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পাশাপাশি এই চ্যানেলকে আন্তর্জাতিকভাবে পরিচয় করানোই এই সাঁতারুদের উদ্দেশ্য বলে জানান তারা।

এছাড়া বাংলাদেশের তরুণ ও যুবসমাজকে মানসিক ও সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে ১৩ বছর ধরে এই সাঁতারের আয়োজন হয়ে আসছে বলেও উল্লেখ করেন তারা।

প্রসঙ্গত, ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল আবিষ্কার করেন প্রয়াত কাজী হামিদুল হক। ২০০৬ সালের ১৪ জানুয়ারি প্রথমবারের মতো বাংলা চ্যানেল সাঁতার অনুষ্ঠিত হয়েছিল। সেবার সাঁতারে অংশ নিয়েছিলেন লিপটন সরকার, ফজলুল হক সিনা ও সালমান সাইদ।

সাঁতারের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের ব্র্যান্ড ফরচুন। রেসকিউ পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। অংশীদার হিসেবে আরও আছে বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ পর্যটন বোর্ড, ইউনাইটেড সিকিউরিটিজ, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, ষড়জ, ভিসা থিং ও স্টুডিও ঢাকা।


একাত্তর/টিএ

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর