আপাতত অস্ট্রেলিয়ায় থাকছেন জোকোভিচ

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৭:০২ পিএম

অস্ট্রেলিয়ায় থাকা-না থাকা নিয়ে আইনি লড়াইয়ে জিতেছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। 

সোমবার (১০ জানুয়ারি) তার ভিসা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে দেশটির একটি আদালত। ফলে এখনকার মতো অস্ট্রেলিয়ায় অবস্থান করতে পারবেন তিনি। 

সেইসাথে তাকে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার থেকে মুক্তি দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারক। 

গত ৫ জানুয়ারি অস্ট্রেলিয়ায় অবতরণের পর বিমানবন্দর থেকেই জোকোভিচকে আটক করে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। এর আগে টিকা না নেওয়ায় তার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার। 

আরও পড়ুন: জোকোভিচের অস্ট্রেলিয়ায় খেলা নিশ্চিতে চলছে আইনি লড়াই

এ সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে আপিল করলে শুরু হয় আইনি লড়াই। ট্রায়াল শেষে বিচারক তার ভিসা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে তাকে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। 

তবে অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, আবারও জোকোভিচের ভিসা বাতিল করা হতে পারে। সে বিষয়ে আগামী দুই-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। 

আগামী ১৭ জানুয়ারি শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করার কথা ছিল জোকোভিচের। এমনিতে টুর্নামেন্টের সব খেলোয়াড় ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক হলেও, জোকোভিচসহ ২৬ খেলোয়াড় আবেদন করার পর তাদের মধ্যে কয়েকজনকে টিকা ছাড়াই টুর্নামেন্টে অংশগ্রহণের অনুমতি দেয় কর্তৃপক্ষ।


একাত্তর/এসজে


ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অজি তারকা স্টিভ স্মিথের এক অদ্ভুত আচরণ এবং মিচেল স্টার্কের বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশে ব্যাটিং বিপর্যয়ের পর অজিদের ব্যাটিং ইনিংসের ৯ম ওভারে ঘটে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর