করোনা নিয়ে আইসোলেশন বিধি ভেঙেছিলেন জোকোভিচ

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১২:৪১ পিএম

করোনা আক্রান্ত অবস্থায় আইসোলেশন বিধিনিষেধ ভাঙার কথা স্বীকার করেছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ।

বুধবার (১২ জানুয়ারি) এক ইন্সটাগ্রাম পোস্টে তিনি জানিয়েছেন, গত ১৬ ডিসেম্বর করোনা টেস্টে পজিটিভ রিপোর্ট পাওয়ার পর এক সাংবাদিকের সাথে দেখা করেছিলেন তিনি। 

এছাড়াও পোস্টে অস্ট্রেলিয়ায় ভ্রমণের সময় কাগজপত্রে ভুল তথ্য দেওয়ার জন্য নিজের এজেন্টকে দোষারোপ করেছেন তিনি। 

এই পোস্ট দেওয়ার পর তার বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করেছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। 

আগামী সপ্তাহে অনুষ্ঠিত হয়ে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করার কথা ছিল জোকোভিচের। সেখানে খেলোয়াড় ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক হলেও, টিকা না নিয়েই খেলার আবেদন করেন জোকোভিচ। পরে তাকে টিকা না নিয়ে টুর্নামেন্টে অংশ নিতে অনুমতি দেয় টুর্নামেন্ট কর্তৃপক্ষ। 

তবে বাদ সেধে বসে অস্ট্রেলীয় সরকার। ওমিক্রন আতঙ্কে যখন গোটা দেশজুড়ে নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, তখন স্রেফ তারকা হওয়ার খাতিরে জোকোভিচ পার পেয়ে যাবেন এমনটা মানতে পারেনি সরকার ও সাধারণ নাগরিকরা। 

জোকোভিচের অস্ট্রেলিয়া প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে তার ভিসা বাতিল করে দেয় সরকার। বিমানবন্দরে নামতেই তাকে নিয়ে যাওয়া হয় ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে। 

পরে অবশ্য ভিসা বাতিলের বিপক্ষে আদালতে আপিল করলে এ সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে তাকে অস্ট্রেলিয়ায় থাকার অনুমতি দেয় আদালত। 

এতসব বিতর্কের মাঝে জোকোভিচের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে আসে। টিকা নিতে অস্বীকৃতি জানানো এবং করোনা আক্রান্ত অবস্থায় জনসমাগমে যাওয়ার অভিযোগ করেন অনেকে। অবশেষে নিজেই এসব অভিযোগের সত্যতা স্বীকার করে নিলেন এই সার্বিয়ান টেনিস তারকা। 


একাত্তর/এসজে

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অজি তারকা স্টিভ স্মিথের এক অদ্ভুত আচরণ এবং মিচেল স্টার্কের বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশে ব্যাটিং বিপর্যয়ের পর অজিদের ব্যাটিং ইনিংসের ৯ম ওভারে ঘটে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর