আইপিএল নিলামে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৭ পিএম

আসন্ন আইপিএলের পঞ্চদশ আসরের খেলোয়াড় নিলামের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি পাঁচ ক্রিকেটার। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে এই নিলাম।

আইপিএল কর্তৃপক্ষ মেগা নিলামে জন্য মোট ৫৯০ ক্রিকেটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। ৫৯০ ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক অভিষেক হয়েছে ২২৮ জনের। ৩৫৫ ক্রিকেটার রয়েছেন যারা এখনও আন্তর্জাতিক অঙ্গনে খেলেননি। আইসিসির সহযোগি সদস্য দেশের ৭ ক্রিকেটারও রয়েছেন সেই তালিকায়।

তালিকায় আছেন বাংলাদেশের ৫ জন ক্রিকেটার তারা হলেন, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

নিলামে বাংলাদেশের সাকিব ও মুস্তাফিজ সর্বোচ্চ ভিত্তিমূল্যে ২ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন। ৫০ লাখ রুপির ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন লিটন, তাসকিন ও শরিফুল।

৫৯০ জনের চূড়ান্ত তালিকায় ৩৭০ জন ভারতীয়, ২২০ জন বিদেশী ক্রিকেটার আছেন। সবচেয়ে বেশি ৪৭ জন ক্রিকেটার অস্ট্রেলিয়া থেকে। এরপর ৩৪ জন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ ও ৩৩ জন ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার।


একাত্তর/এসএ

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অজি তারকা স্টিভ স্মিথের এক অদ্ভুত আচরণ এবং মিচেল স্টার্কের বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশে ব্যাটিং বিপর্যয়ের পর অজিদের ব্যাটিং ইনিংসের ৯ম ওভারে ঘটে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর