টি-টোয়েন্টিতে কি আসল রূপে ফিরছেন বিরাট

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২০ পিএম

অনেক দিন পর ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে আন্তর্জাতিক ক্রিকেট। আর, ইডেনে ম্যাচ মানেই অন্য রকম উত্তেজনা, অন্যরকম অনুভূতি। কি ক্রিকেটার, কি ক্রিকেটপ্রেমীর। 

কলকাতার সেই ইডেনেই বুধবার শুরু হচ্ছে ভারতের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে বিরাট কোহলির নাম।

ভারতের এই সাবেক অধিনায়কের সঙ্গে দেশটির ক্রিকেট বস সৌরভ গাঙ্গুলীর সঙ্গে দ্বন্দ্বের কথা এখন সবার জানা। যদিও উভয়পক্ষ বিষয়টিকে বারবার অস্বীকার করে আসছেন। 

এর রেশ কাটতে না কাটতেই সৌরভের বাড়িতে খেলতে আসছে বিরাট। তাই সবার চোখ এখন বিরাটের দিকে। বিশেষ করে বিশ্বসেরা ব্যাটার যখন রয়েছেন আউট অব ফর্মে। 

প্রথম টি-টোয়েন্টি ম্যাচকে সামনে রেখে তাই নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করছেন বিরাট। তাই ম্যাচের আগে শেষ অনুশীলনে নিজের ঘামও ঝরালেন।

মঙ্গলবার, টিম বাস থেকে নেমে ইডেনের সাজঘরে ঢুকলেন প্রায় সবার শেষে! কয়েক মিনিটের মধ্যেই ব্যাট হাতে মাঠে ঢুকে গেলেন সবার আগে।

অনুশীলন নেটে হাজির হয়ে প্রথমে থ্রো ডাউন। পরে নাগাড়ে ব্যাটিং অনুশীলন। দীর্ঘসময় ধরে অনুশীলন। ক্রিকেটের নন্দনকাননে থাকা তিনটি নেটেই সময় কাটালেন কোহলি। 

২০১৯ সালের নভেম্বরে ইডেনেই বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে দিন-রাতের টেস্টে শেষ আন্তর্জাতিক শতরান করেছিলেন সাবেক ভারতীয় অধিনায়ক। 

আর সাদা বলের ক্রিকেটে বিরাটের শেষ সেঞ্চুরি ওয়েস্ট ইন্ডিজে, ২০১৯ সালেই। মাঝের সময়ে ব্যর্থতার ধারাবাহিকতা ঘিরে ধরেছে কোহলিকে। দক্ষিণ আফ্রিকা সফরে দাগ কাটতে পারেননি। 

দেশে ফিরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজেও চূড়ান্ত ব্যর্থ। তিন ম্যাচে মোট রান ২৬। সর্বোচ্চ ১৮। ব্যাটিং গড় ৮.৬। 

ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোহলির পাশে দাঁড়িয়েছে আগেই। অধিনায়ক রোহিত শর্মা বিরাটের সমর্থনে ব্যাট ধরেছেন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পরই। 

দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর কোহলির খারাপ ফর্মের অভিযোগ উড়িয়ে বলে দিলেন, হতে পারে ইন্ডিজের বিরুদ্ধে ওডিআইতে রান পায়নি, তার মানে এই নয় যে কোহলি খারাপ ফর্মে।

তাঁর রান পাওয়া সময়ে অপেক্ষা বলেই মনে করছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ। রাঠোরের কথায়, অনুশীলনে যথেষ্ট ভাল ব্যাট করছে বিরাট। 

ইডেনে টিম ইন্ডিয়ার সদস্যদের সবাইকেই ফুরফুরে মেজাজে দেখা গেছে। অধিনায়ক রোহিত শর্মা নেটে ব্যাটিং চলার সময় সতীর্থ শ্রেয়স আইয়ারের পুল শটের ক্লাস নিলেন। 

ব্যাটিং নিয়ে তাঁদের অনেকটা সময় আলোচনা করতেও দেখা গেল। কোচ রাহুল দ্রাবিড় মাঠে ঢুকেই পিচ পর্যবেক্ষণ করে নেন। 

কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গেও তাঁকে কথা বলতে দেখা গিয়েছে। জানা গেছে, স্পোর্টিং উইকেট হতে চলেছে ক্রিকেটের নন্দনকাননে। 

সন্ধ্যার শিশির আপাতত অনেক কম। ফলে ম্যাচে শিশিরের প্রভাব থাকবে না বলেই মনে করছেন ইডেনের কিউরেটর।


একাত্তর/এসজে

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর