স্পিন যাদুকরের হঠাৎ মৃত্যুতে শোক স্তব্ধ ক্রিকেট দুনিয়া

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১০:২০ পিএম

শেন ওয়ার্ন। ক্রিকেট দুনিয়ার অন্যতম বর্ণময় চরিত্র তিনি। লেগ স্পিনের যাদুতে যেমন মোহিত করতেন, তেমনি মাঠের বাইরের কারণেও বারবার শিরোনামে আসতেন তিনি।

ওয়ার্নের বিষাক্ত লেগ স্পিনে টেস্ট ক্রিকেটেই জীবন গেছে ৭০৮ উইকেটের। অবসরের সময় এই সংখ্যাটি সর্বোচ্চ ছিলো। পরে ভেঙ্গে গেলোও ওয়ার্নের প্রতিরূপ এখনো পাওয়া যায়নি।

এমন স্পিন যাদুকর মাত্র ৫২ বছর বয়সে চলে যাওয়ায় হতবাক ক্রিকেট বিশ্ব। এই খবর কিছুতে নিতে পারছেন না অনেকে। হঠাৎ করেই যেন শেষ হয়ে গেল ক্রিকেটের একটা যুগ।

শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় অনেকটি বিনা মেঘে বজ্রপাতের মতো ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা জানায়, থাইল্যান্ডে মারা গেছেন ওয়ার্ন। ধারণা করা হচ্ছে, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে।

image


বিবৃতিতে বলা হয়, শেনকে অচেতন অবস্থায় তার ভিলায় পাওয়া গেছে। মেডিকেল স্টাফের সর্বোচ্চ চেষ্টার পরও তাঁকে বাঁচানো যায়নি।

ক্যারিয়ারে ১৪৫ টেস্ট খেলে ৭০৮ উইকেট নিয়েছেন ওয়ার্ন। সেরা ৭১ রান দিয়ে আট উইকেট। এক ইনিংসে ৩৭ বার ৫ উইকেট বা তার বেশি নিয়েছেন।

ওয়ানডে ক্রিকেটে ১৯৪ ম্যাচ খেলে ২৯৩ উইকেট গিয়েছে ওয়ার্নের ঝুলিতে। শুধু বল নয়, ব্যাট হাতেও কার্যকর ছিলেন তিনি। টেস্টে ৩১৫৪ ও এক দিনের ম্যাচে ১০১৮ রান তারই সাক্ষী।

২০০৬ সালে বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলেন ওয়ার্ন। তার একটি ফতুল্লায়। অন্যটি চট্টগ্রামে। এরপরের বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

image

পরিবারের সাথে শেন ওয়ার্ন

এমনই যার কীর্তি সেই ওয়ার্নের আকস্মিক প্রয়াণে স্তব্ধ ক্রিকেট বিশ্ব। সমানে শোক প্রকাশ করে যাচ্ছেন বিশ্বের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা।

বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে। শুধু ক্রিকেট নয় অন্য খেলার সঙ্গে যুক্ত প্রাক্তন, বর্তমান তারকারও শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় ইংল্যান্ড ক্রিকেল লিখেছে, সর্বকালের সেরাদের একজন। একজন কিংবদন্তী, একজন মেধাবী। ক্রিকেটকে বদলে দেয়া চরিত্র।

ক্রিকেট সাউথ আফ্রিকা শেন ওয়ার্নকে একজন সত্যিকারের প্রতিযোগী হিসাবে উল্লেখ করে লিখেছে, ক্রিকেটের এক আদর্শ।

image


বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ফেসবুক পেজে লেখেন, এক কিংবদন্তির বিদায়। শেন ওয়ার্ন, ক্রিকেটের সেরা বোলারদের একজন।

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম টুইট বার্তায় বলেছেন, শেন ওয়ার্ন আর নেই, এমন খবর শুনে আমি হতবাক। কিংবদন্তি খুব তাড়াতাড়ি চলে গেছে।

আরও পড়ুন: গত শতাব্দির সেরা বলের মালিক শেন ওয়ার্ন

শ্রীলংকান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা লিখেছেন- শেন ওয়ার্নের খবর শুনে আমি হতবাক। সে একজন ভালো মানের বন্ধু। তার মৃত্যুর খবরটি বিশ্বাস করতে পারছি না।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টুইট করেছেন, এটা বিশ্বাস করা কঠিন। শেন ওয়ার্নের চলে যাওয়া ক্রিকেট বিশ্বের জন্য বড় ক্ষতি। আক্ষরিক অর্থেই জাদুকরি একজন লেগ স্পিনার ছিলেন।

image


ভারতের সাবেক তারকা ইরফান পাঠান টুইট বার্তায় লেখেন, ওয়ার্ন এমন একজন অধিনায়ক যাকে বিশ্বের সবাই সম্মান করতেন। এই খবর মেনে নেয়া খুব কঠিন।

পাকিস্তানের সাবেক গতি দানব শোয়েব আখতার টুইটারে লিখেছেন, আমি কতটা মর্মাহত বলে বুঝাতে পারব না। শেন একজন কিংবদন্তি এবং অসাধারণ ক্রিকেটার। মানুষ হিসেবেও অমায়িক।

শহীদ আফ্রিদি লিখেছেন, একজন স্পিন বোলিং বিশ্ব একজন স্কলারকে হারালো। আমি তার বল দেখে অনুপ্রাণিত হয়েছিলাম।


একাত্তর/আরএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর