নতুন কোচ পেল অস্ট্রেলিয়া

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১০:০৩ পিএম

পূর্ণাঙ্গ মেয়াদে অস্ট্রেলিয়া ক্রিকেটের পুরুষ দলের হেড কোচের দায়িত্ব পেয়েছেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, ৪০ বছর বয়সী সাবেক এই পেস বোলিং অল-রাউন্ডার তিন ফরম্যাটেই হেড কোচের দায়িত্ব পালন করবেন আগামী ৪ বছর।

দুই মাস আগে দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার পদত্যাগ করার পর অন্তর্বর্তী কালীন কোচের দায়িত্ব দেয়া হয় অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে। সেই অস্থায়ী দায়িত্ব এবার স্থায়ী হলো ম্যাকডোনাল্ডের।

ম্যাকডোনাল্ড এর আগে ২০১৯ সালে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্বে ছিলেন। ল্যাঙ্গারের বিদায়ের পর খণ্ডকালীন দায়িত্ব নিয়ে পাকিস্তান সফরে এসেও সফলতা নিয়ে ফিরে যান দেশে। ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতায় প্রশংসা পত্র পান অধিনায়ক প্যাট কামিন্সের।

ল্যাঙ্গার থাকাকালীনও বেশ কয়েকটি সিরিজে দলের দায়িত্ব পালন করেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ২০২০ সালে ভারতে ওয়ানডে সিরিজ। ২০২১ সালে নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ এবং চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তাকের হেড কোচের ভূমিকায় দেখা যায়।

আনুষ্ঠানিক ভাবে প্রধান কোচের দায়িত্ব পাওয়ার পর ম্যাকডোনাল্ড সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘সুযোগটা আমার জন্য বেশ রোমাঞ্চকর। আমি খুবই খুশি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতি কৃতজ্ঞ। দেশের জন্য কাজ করতে পারাটা অবিশ্বাস্য সুযোগ এবং আমার গর্ব লাগছে।’

ম্যাকডোনাল্ড দেশের জার্সিতে ৪টি টেস্ট খেললেও প্রথম শ্রেণির ক্রিকেটে রান করেছেন ৫ হাজারের কাছাকাছি এবং উইকেট নেন ২০১টি। ২০১৪ সালের শেষে কোচিং ক্যারিয়ার শুরু করা ম্যাকডোনাল্ড ইংলিশ কাউন্টি এবং অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের বেশ কয়েকটি ক্লাবের দায়িত্ব পালন করেন।


একাত্তর/এআর

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে কাটার ও স্লোয়ারের জাদুতে ব্যাটসম্যানদের নাচানো বাংলাদেশি পেস বোলিংয়ের বরপুত্র মুস্তাফিজুর রহমান এবার মাতাতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি...
প্রথম দুই দিনে বৃষ্টির ঘ্যানঘ্যানে বাগড়ায় খেলা হয়েছিল মাত্র ৪৩ ওভার! প্রতিকূল আবহাওয়া আর ভেজা মাঠ দেখে মনে হচ্ছিল, পোর্ট এলিজাবেথ টেস্ট বুঝি ড্রয়ের খাতাতেই নাম লেখাতে যাচ্ছে। কিন্তু ক্রিকেটের বাইশ...
ক্রিকেটের লাল বলের বাইশ গজে দীর্ঘ ১৪৯ বছরের ইতিহাস নতুন করে লিখলেন অস্ট্রেলিয়ার গতির দানব মিচেল স্টার্ক! বাঁহাতি পেসের বিষাক্ত সুইং আর গতি দিয়ে বহু আগে থেকেই ব্যাটসম্যানদের মনে কাঁপুনি ধরানো ৩৬...
শ্রীলঙ্কাকে ধসিয়ে দেওয়ার পর এবার রাওয়ালপিন্ডিতে ইংলিশ সিংহদেরও রীতিমতো চাবুক পেটা করল পাকিস্তান! ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ঘরের মাঠে ইংল্যান্ডকে ৮৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ঢিলে দুই পাখি...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কেশম দ্বীপে অবস্থিত ইরানের একটি নতুন বিমান বিধ্বংসী সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র সফল বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট...
ইসরাইলকে দেওয়া মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা চলতি ২০২৬ সালের শেষেই বন্ধ হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরাইল একটি সমৃদ্ধ দেশ এবং তাদের আর...
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উদ্‌যাপনে দুই কোটি টাকা অনুদান চাওয়া হলেও, আবেদনের পরিমাণের চেয়ে এক কোটি টাকা বাড়িয়ে মোট তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন...
ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে এক অনভিপ্রেত সংঘর্ষের পর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন স্প্যানিশ ক্লাব তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েল। ৩০ বছর বয়সী এই ফুটবলারের আকস্মিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর