পিএসজি ও ক্লাব ইতিহাসে অন্য উচ্চতায় নেইমার

আপডেট : ২২ মে ২০২২, ০২:০৮ পিএম

ব্রাজিলিয়ান তারকা নেইমার ইউরোপের ক্লাব ইতিহাসে অনন্য রেকর্ড গড়েই চলতি ফ্রেঞ্চ লিগ ওয়ান শেষ করেছেন। রোববার রাতে লিগের শেষ ম্যাচে কালিয়ান এমবাপের হ্যাটট্রিকে প্যারিস সেন্ট জার্মেইন নিজেদের ঘর পার্ক দো প্রিন্সেসে মেটজকে উড়িয়ে দিয়েছে। অন্যদিকে ম্যাচে চলতি মৌসুমে নিজের ১৩তম গোলের দেখাও পেয়েছেন নেইমার। 

এই গোলের মাধ্যমে নেইমার পিএসজির হয়ে শতশত গোল করার মাইলফলক ছুঁয়ে দিয়ে ইউরো ক্লাব ফুটবলের ইতিহাসে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং রোমারিও’র সঙ্গে নিজেকে একই উচ্চতায় নিয়ে গেছেন নেইমার। ২০১৭ সালে বার্সেলোনা থেকে পিএসজি আসার পর সব আসর মিলিয়ে তিনি দলটির হয়ে ১৪৪ ম্যাচে গোলের সেঞ্চুরি পূরণ করেন এই ব্রাজিলিয়ান তারকা। 

৩০ বছরের নেইমার ইতিহাসের তৃতীয় ফুটবলার হিসাবে তিনটি ক্লাবের হয়ে গোলের সেঞ্চুরি করার রেকর্ড অর্জন করলেন নেইমার। এর আগে তিনি সার্বা ও সান্টোসের হয়েও ১০০টি করে গোল করেছেন। একই মাইলফলক আছে রোনালদোর। 

তিনি ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়েল মাদ্রিদ ও জুভেন্টাস- এই তিন দলের হয়ে শত গোলের বেশি করেছেন। অন্যদিকে ব্রাজিলের জীবন্ত কিংবদন্তী রোমারিও একই মাইলফলক ছুঁয়েছেন পিএসজি, ভাস্কো ডা গামা ও ফ্লেমেঙ্গোর হয়ে। 

মেটজের সঙ্গে একটি গোল করে নেইমার পিএসজির হল অব ফেমে চলে গেছেন। দলটির সেরা তারকাদের তালিকায় তিনি পঞ্চম খেলোয়াড় হিসাবে যোগ হলেন। পিএসজির সর্বকালের সেরা পাঁচ জনের তালিকায় নেইমার ঢুকে গেলেন চলতি মৌসুমে ১৩ গোল করে। 

নেইমারের আগে পিএসজির হয়ে চারজন খেলোয়াড় শত গোল করার কৃতিত্ব দেখাতে পেরেছেন। এদের মধ্যে ২০০ গোল করে শীর্ষে আছেন এডিসন কাভানি। অন্যদিকে চার ও পাঁচে সমান ১০০ গোল নিয়ে যৌথভাবে আছেন নেইমার ও সাবেক ফরাসি তারকা ডোমেনিক রসেতু। 

ম্যানচেস্টার সিটির বেঞ্চে অলস বসে থাকার দিন শেষ! অবশেষে ৭৫ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফিতে ইতি টেনে উত্তর লন্ডনের দল টটেনহ্যাম হটস্পারে যোগ দিলেন ২২ বছর বয়সী ব্রাজিলীয় উইঙ্গার সাবিনহো। চুক্তি...
গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বড় ধরণের চমক দিতে যাচ্ছে এমিরেটস শিবির! নিউক্যাসল ইউনাইটেড থেকে ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার ব্রুনো গিমারেসকে ছিনিয়ে নেওয়ার একবারে চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে আর্সেনাল।...
ব্রাজিলিয়ান কাপের ম্যাচে জয় পেয়ে মাঠ ছাড়লেও মাঠের বাইরের কান্ডে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন সান্তোস তারকা নেইমার। মঙ্গলবার রাতে বেলেন শহরের মাঠে রেমোর বিপক্ষে সান্তোসের ১-০ গোলের জয়ের পর...
২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের চরম ব্যর্থতা আর সেই সাথে নেইমারের নিষ্প্রভ পারফর্ম্যান্স, সব মিলিয়ে সময়টা এক ফোটাও ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান পোস্টার বয়ের। পেশির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর