অবশেষে চাকরির প্রস্তাব গ্রহণ করলেন কাম্বলি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১১:০৬ পিএম

বিনোদ কাম্বলি। নম্বই দশকে বিশ্ব ক্রিকেটের মাঠ কাঁপানো ব্যাটার। কিন্তু উচ্ছৃঙ্খল জীবনের কারণে ক্যারিয়ার বেশি দূর এগুলো পাড়েনি শচীন তেন্ডুলকারের এই বাল্যবন্ধুর।

নিশিযাপনের পাশাপাশি পানের প্রতি আসক্তি- এর সবই ছিলো কাম্বলির কাছে ক্রিকেটের চেয়ে বড়। ফলে না হয়েছে ব্যক্তি জীবন, না হয়েছে ক্রিকেটে ক্যারিয়ার।

বেশ কিছু দিন আগে প্রকাশ্যে চাকরির আবেদন করে আবারো শিরোনামে আসেন কাম্বলি। জানান, বোর্ডের মাসিক ৩০ হাজার টাকার পেনশনে তার সংসার চলছে না।

এই কথা শুনতে পেয়েই গুজরাটের ব্যবসায়ী সন্দীপ থোরাট নিজে থেকে এগিয়ে এসে কাম্বলিকে একটি চাকরির প্রস্তাব দেন। কিন্তু এরপরই হঠাৎ চুপ করে যান কাম্বলি।

একটি আর্থিক সংস্থার মালিক থোরাট। আহমেদনগরে তার ব্যবসা। সামনে মুম্বাইয়ে প্রতিষ্ঠানের একটি শাখা খোলা হচ্ছে। সেখানেই অনানারি ডিরেক্টরের পদ দেয়া হয়েছে কাম্বলিকে।

মাসে লাখ টাকা বেতনের চাকরির প্রস্তাব পেয়েও চুপ ছিলেন। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী, বিনোদ কাম্বলি সেই প্রস্তাব মেনে নিয়েছেন।

image


ওই ব্যবসায়ী নিজে কাম্বলির বাড়িতে গিয়ে তার চাকরির চিঠি দিয়ে গিয়েছেন বলে দাবি করেছে মুম্বাইয়ের একাধিক সংবাদমাধ্যম। সেই ছবিও প্রকাশ হয়েছে।

আরও পড়ুন: অধিনায়কের পদ ছাড়তে বাধ্য করা হয়েছিলো: সৌরভ

কাম্বলির শরীর ভালো যাচ্ছিলো না। তিনি বাড়ির বাইরে যাননি। সম্প্রতি কাম্বলিকে দেখতে তার বাড়িতে যান থোরাট। সেখানেই তার হাতে তিনি চিঠি তুলে দেন। কাম্বলি সেটা গ্রহণও করেন।


একাত্তর/আরএ

ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার তার ছেলে অর্জুন টেন্ডুলকার ও পুত্রবধূ সানিয়া চাধকের বিয়ের আমন্ত্রণ জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য দেখা করেছেন।
শ্বশুর হলেন ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী শচীন টেন্ডুলকার। ছেলে অর্জুনের সঙ্গে সানিয়া চান্দোকের বাগদান হবার পর শচীন নিজেই এ খবর দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি। 
ছাপাখানা থেকে কেবল বেরিয়েছে গ্রেটেস্ট অভ অল টাইম ডন ব্র্যাডম্যানের লেখা বই ‘ব্র্যাডম্যানস বেস্ট’। ডন সে বইতে শচীন টেন্ডুলকারকে বেস্ট হিসেবে আখ্যা দিলেও, ব্যাপারটা আদতে ছিল পুরোদস্তুর বিব্রতকর,...
আবারো আলোচনায় ভারতের সাবেক ব্যাটসম্যান বিনোদ কাম্বলি। উচ্ছৃঙ্খল জীবন যাপনের কারণে দারুণ প্রতিভা থাকার পরও জাতীয় দল থেকে ছিটকে পড়া এই ব্যাটসম্যান এবার আলোচনায় এসেছেন বউ পেটানোর অভিযোগে। এরিমধ্যে...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর