ভারতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪০ পিএম

স্বপ্নার জোড়া গোলে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে সাফ ওমেন চ্যাম্পিয়নশীপে ‘এ’  গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমি-ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় ভারতের বিপক্ষে নিজেদের প্রথমবারের মতো এই জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশের নারীরা। এর আগে কখনোই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশের নারীরা।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল বাংলাদেশ। ৭ম মিনিটে ভারতীয় জালে বল পাঠিয়ে গোল উদযাপন করলেও ফাউলের নির্দেশ দিয়ে গোলটি বাতিল করেন কর্তব্যরত রেফারি ওম চাকি।

তবে এতে দমে না গিয়ে আরো উজ্জীবিত হয়ে খেলতে থাকেন সাবিনা কৃষ্ণারা। ম্যাচের ১২তম মিনিটেই ফের গোল আদায় করে নেয় লাল সবুজের দল। এ সময় সাবিনার যোগান থেকে বল পেয়ে কৃষ্ণা বল পাঠিয়ে দেন ডি বক্সে স্বপ্নাকে। স্বপ্না প্লেসিং শটে গোল করেন (১-০)।

ম্যাচের ২২ তম মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। শিউলি আজিমের থ্রোয়ের বল নিয়ে কৃষ্ণা প্রথমে স্বপ্নাকে দেন। তার কাছ থেকে  বলটি পেয়ে দারুণ শটে গোল করেন কৃষ্ণা (২-০)।

এর আগে ১৯ তম মিনিটে পাল্টা আক্রমণ রচনা করেছিল ভারত। এ সময় তাদের প্রতিহত করতে গিয়ে ডি বক্সের বাইরে ফাউল করে বাংলাদেশের ডিফেন্ডাররা। ফলে ফ্রি কিক পায় ভারত। কিন্তু চ্যাম্পিয়নদের হয়ে প্রিয়াঙ্কা দেবীর শটের বল বাংলাদেশের গোল পোস্টের উপর দিয়ে বাইরে চলে যায়।

ম্যাচের ৩১ ও ৩৬ মিনিটে সানজিদা ও মনিকার ভুলের কারণে ফিনিশিং টানতে পারেনি বাংলাদেশ। এই সময় বাংলাদেশ দলের আক্রমণ সামলাতে ডিফেন্ডার জুলিকি শানের পরিবর্তে মার্গারেট কাস্টানহাকে মাঠে পাঠায় ভারত। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

আরও পড়ুন: এশিয়া কাপের শীর্ষ ১০ পারফর্মার

বিরতি থেকে ফেরার পর আবারো ভারতীয়দের চেপে ধরে বাংলাদেশ। সুফল পেতে এবারও খুব বেশী দেরী হয়নি। ৫৩ মিনিটে সাবিনার থ্রু পাসে বল নিয়ে স্বপ্না গোল রক্ষককে একা পেয়ে বাঁ পায়ে বল জালে জড়ান (৩-০)।

বাকি সময় আর কোন দলই গোল করতে পারেনি।

এই জয়ে সেমি-ফাইনালে ভুটানকে প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে বাংলাদেশ।


একাত্তর/আরএ

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
বিশ্বকাপের ঢোল বাজতেই ভারতের ফুটবল-পাগল রাজ্য কেরালায় উন্মাদনার পারদ চড়চড় করে তুঙ্গে উঠেছে। তবে এবার কেরালাবাসী যা করে দেখাল, তা দেখে স্বয়ং লাতিন আমেরিকার ফুটবল ভক্তদেরও চোখ ছানাবড়া হতে বাধ্য!...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর