ইংল্যান্ডে ভারতীয় নারী ক্রিকেটারের টাকা চুরি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৮ পিএম

ইংল্যান্ড-ভারত নারী দলের মধ্যে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চার্লি ডিনের আউট নিয়ে বিতর্ক শেষ হতে সা হতেই আরেক খবরে তোলপাড় ভারতের মিডিয়া।

ভারতীয় দলের সদস্য তানিয়া ভাটিয়া সোমবার টুইটারে তার অনুগামীদের জানান, লন্ডনে তার হোটেল রুম থেকে কেউ তার ব্যাগ চুরি করেছে।

তানিয়া লেখেন, ম্যারিয়ট হোটেল লন্ডন মাইডা ভেলের ব্যবস্থাপনায় হতাশ। কেউ আমার রুমে ঢুকে আমার নগদ টাকা, কার্ড, ঘড়ি এবং গহনাসহ আমার ব্যাগ চুরি করেছে।

তিনি আরো বলেন, এ বিষয়ে দ্রুত তদন্ত ও সমাধান আশা করছি। ইসিবির পছন্দের হোটেলে এ ধরনের নিরাপত্তার অভাব আশ্চর্যজনক। আশা করি তারাও বিবেচনা করবে।

image


এই টুইটের পরেই হোটেল কর্তৃপক্ষ টুইটে করে দুঃখ প্রকাশ করে বিস্তারিত তথ্য জানিয়ে মেইল করতে বলেছে। তারা দ্রুত ঘটনা তদন্ত করে দেখার আশ্বাসও দিয়েছে।

আরও পড়ুন: টি-টোয়েন্টি এশিয়া কাপের নারী দল ঘোষণা

তানিয়া ভারতের হয়ে ইংল্যান্ড সফরে এলেও ওয়ানডে সিরিজে একাদশে ছিলেন না। ভারতের হয়ে ১৯ ওডিআই ও ৫৩টি টি-টোয়েন্টিতে খেলেছেন এই উইকেট কিপার ও ব্যাটার।


একাত্তর/আরএ

ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
বিশ্বকাপ ফাইনালের ঠিক আগের দিন মাঠে নেমে, তৃতীয় স্থান নির্ধারণী সান্ত্বনা পুরস্কারের ম্যাচ খেলা যে কতটা যন্ত্রণাদায়ক, তা শুধু ভুক্তভোগী দলই জানে! টুর্নামেন্টের সবচেয়ে ‘অনাকাঙ্ক্ষিত’ এই ম্যাচেই রাত...
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের নাটকীয় ও হৃদয়বিদারক হারের পর ফুটবল দুনিয়ায় যখন তুমুল সমালোচনা চলছে, তখন সেই আগুনে ঘি ঢাললেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো...
ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার জয়টি প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর