আজ বিশ্বকাপের চারটি খেলা উত্তপ্ত করবে বিশ্বকে!

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০৩:৩০ পিএম

একের পর এক অঘটন ঘটতে শুরু করেছে কাতার বিশ্বকাপে, আর্জেন্টিনাকে হারিয়ে সৌদির বিশ্ব চমকের পরেই আরেক এশিয়ান দল জাপানের কাছে ধরা খেলো জার্মানি। আজ মাঠে গড়াবে আরও চারটি ম্যাচ, হবে কি আজও কোনো অঘটন! না ঘটলেও আজ বিশ্বকাপের ম্যাচগুলো উত্তাপ ছড়াবে বিশ্বে। 

দিনের প্রথম ম্যাচে সুইজারল্যান্ড মুখোমুখি হবে আফ্রিকান জায়ান্ট ক্যামেরুনের। এর আগে এই দুই দল কখনোই একে অপরের মুখোমুখি হয়নি, বিশ্বকাপে দুই দলেরই সর্বোচ্চ অর্জন কোয়াটার ফাইনালে খেলা। বড় কোনো অঘটন না ঘটলে ‘জি’ গ্রুপে ব্রাজিলের পর শেষ ১৬ তে জায়গা করে নিতে সুইসদের পাশাপাশি সার্বিয়ার সাথে লড়াই করতে হবে আফ্রিকান সিংহ খ্যাত দলটির। বিকাল ৪টায় কাতারের আল জানুব স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।  

বেলা গড়াতেই আসে শীত, তবে বিশ্বকাপে উত্তাপ শীত আর লাগতে দিবে কই, সন্ধ্যা ৭ টায় মাঠে নামবে এশিয়ান দল দক্ষিণ কোরিয়া, সনের দলের প্রতিপক্ষ আরেক ল্যাটিন জায়ান্ট উরুগুয়ে। লুইস সুয়ারেজ এবং ফেদে ভালবার্দের সাথে ম্যাচটি যে আজ বিশ্বকাপে অন্য রকম মাত্রা যোগ করবে, সেটা বলার কোনো অপেক্ষাই রাখে না। 'এইচ' গ্রুপের এই ম্যাচটি কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্টিত হবে। 

দিনের তৃতীয় ম্যাচের দিকে তাকিয়ে থাকবে সমগ্র বিশ্ব, কারণ মাঠে নামছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপকে যেনো আড়াল করে দিয়েছেন এক সাক্ষাতকারেই, এবার দেখার পালা নিজের পারফর্মেন্সে সব সমালোচনা ঢেকে দিতে সক্ষম হয় কিনা এই ফুটবলার। 'এইচ' গ্রুপের এই লড়াইয়ে আজ রাত ১০টায় কাতারের স্টেডিয়াম ৯৭৪ এ তার দল মাঠে নামবে ঘানার বিপক্ষে।  

অবশেষে মাঠে নামছে ফুটবল ইতিহাসের সব থেকে সফল দল ব্রাজিল, দিনের শেষ ম্যাচে সেলেসাও মুখোমুখি হবে সার্বিয়ার বিরুদ্ধে। ২০ বছরের আক্ষেপ ঘুচানোর লক্ষে র‍্যাংকিং এর ২১ তম স্থানে থাকা দলের সাথে এক নাম্বার দলটির লড়াইটা যে খুব একটা সহজ হবে, সেটা বলাও ঠিক হবে না। অঘটন তো নিয়ম করেই ঘটছে এবার। 'জি' গ্রুপের এই ম্যাচটি আজ রাত (২৫ তারিখ হয়ে যাবে) ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।                 

সবগুলো ম্যাচ গাজী টিভি, টি স্পোর্টস এবং বিটিবি সরাসরি সম্প্রচার করবে।


একাত্তর/আরআই

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আর মাঠের বাইরের শত বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়িয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের মূল লড়াই। মেক্সিকোর ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর