মেসি, নেইমারহীন পিএসজির বড় পরাজয়

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০৪:৩০ পিএম

বছরটা সুন্দর করে শুরু করতে পারলো না এমবাপেরা। সিজনের প্রথম পরাজয়টা আসলো ২০২৩ সালের প্রথম ম্যাচেই। বিশ্বকাপ জয়ের পরে দলে ফেরেনি মেসি, কার্ড সমস্যায় ছিলেন না নেইমারও। এমন দিনে ৩-১ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। 

রোববার রাতে টেবিলের শীর্ষে থাকা পিএসজির মুখোমুখি হয় দ্বিতীয় স্থানে থাকা রেসিং ক্লাব দে লঁস। ম্যাচের পঞ্চম মিনিটেই প্রথম গোলটি হজম করে এমবাপেরা। তবে তিন মিনিট পরেই হুগোর গোলে সমতায় ফেরে

প্যারিসের ক্লাবটি। ম্যাচের ২৮ তম মিনিটে লইস ওপেন্দার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লঁস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ৪৭ তম মিনিটে আলেক্সি ক্লদ-মোরিসের গোলে ৩-১ গোলে লঁস এগিয়ে গেলে আর কোনো গোল করতে পারেনি পিএসজি। 

১৭ ম্যাচ শেষে ৪৪ পয়েন্ট নিয়ে এখনও টেবিলের শীর্ষই প্যারিসের ক্লাবটি। চলতি সিজনে এটিই ছিলও তাদের প্রথম পরাজয়। এই ম্যাচের আগে ১৬ ম্যাচ খেলে ১৪ জয় এবং দুই ড্র নিয়ে শীর্ষেই ছিলও দলটি।

বিশ্বকাপ বিরতির পর গত ২৯ ডিসেম্বর লিগ ওয়ানের প্রথম ম্যাচটি খেলেন তারা। স্ট্রাসবার্গের সঙ্গে সেই ম্যাচে ৯৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে পূর্ণ পয়েন্ট এনে দেন এমবাপে। ম্যাচের ৬২ মিনিটে পর পর দুই হলুদ কার্ড দেখে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়ে নেইমার।   


একাত্তর/আরআই/এসি

স্প্যানিশ তারকা ফেরান তোরেসের উড়ন্ত পারফর্ম্যান্সে অবশেষে চলতি ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়ের মুখ দেখল চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন- পিএসজি। রোববার রাতে ঘরের মাঠের দল ব্রেস্তকে ১-০ ব্যবধানে হারিয়ে...
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর