দলের প্রধান দুই খেলোয়াড় রবার্ট লেভানদোভস্কি এবং জর্দি আলবাকে ছাড়াই মাঠে নামেন কাতালানরা। অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে ১-০ গোলের জয় নিয়ে রিয়াল মাদ্রিদ থেকে তিন পয়েন্ট ব্যবধান বাড়িয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।
ম্যাচটি যতোটা গুরুত্বপূর্ণ ছিলো জাভিদের জন্য, ঠিক ততটাই কঠিন ছিলো। এই ম্যাচের আগে ডিয়াগো সিমিওনের দলের বিপক্ষে খেলা ছয়টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছিল কাতালানরা। এদিকে ছিলো না, লেভানদোভস্কি এবং জর্দি আলবা।
মেট্রোপলিটানো স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই গোলের দেখা পায় উসমান দেম্বেলে। গাভির দেওয়া বলে সাইড-ফুট ফিনিশ করেন দেম্বেলে। ফলে ম্যাচের ২২তম মিনিটেই এগিয়ে যায় বার্সা।
ম্যাচের অতিরিক্ত সময়ে সমতায় ফিরতে পারতো অ্যাটলেটিকো। যদি না ৯৪তম মিনিটে গ্রিজম্যানের করা শটটি রোনাল্ড আরাউজো গোল লাইন থেকে ক্লিয়ার না করতো।
তবে ম্যাচের অতিরিক্ত সময়ে ম্যানচেস্টার সিটির দুই প্রাক্তন খেলোয়াড় স্টেফান স্যাভিক এবং ফেরান তোরেস হাতাহাতিতে লিপ্ত হয়। ফলে রেফারি দু'জনকেই সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।
শনিবার ভিলারিয়ালের কাছে রিয়াল মাদ্রিদের পরাজয়ের পর এমন একটি জয় জাভির দলকে শিরোপা লড়াইয়ে আরও এগিয়ে নিয়ে গেলো। ফলে ১৬ ম্যাচ শেষে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা।
এদিকে ম্যাচ শেষে বার্সা কোচ জাভি বলেন, এই জয়টি গুরুত্বপূর্ণ ছিলো। কারণ লেভানদোভস্কিকে ছাড়া আমরা ম্যাচ জয় করতে পারি, সেই বিশ্বাস থাকাটা আমাদের জন্য জরুরি।
আরও পড়ুন: জিদানকে ফ্রান্স ফুটবল প্রেসিডেন্টের অপমান, এমবাপের প্রতিবাদ
এদিকে ডিয়েগো সিমিওনে, লা লিগার রেকর্ড ৪১৮ তম ম্যাচে অ্যাটলেটিকোকে নেতৃত্ব দিয়েছিলেন, যা স্পেনের শীর্ষ লিগে একটি ক্লাবের দায়িত্বে থাকা সবচেয়ে টানা ম্যাচ।
কিন্তু ১৬ ম্যাচে শেষে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তার দল। অর্থাৎ বার্সেলোনার থেকে ১৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।
একাত্তর/আরআই/এসি
