দেম্বেলের গোলে কোপা দেল রে’র সেমিতে বার্সা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০১:৩০ পিএম

নিজের জন্মদিনে অসাধারণ এক উপহার পেলেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে রিয়াল সোসিয়াদাদকে ১-০ গোলে হারিয়েছে তার শীষ্যরা। এই জয়ে শেষ চারে পা রাখলও কাতালুনিয়ানরা।

দুর্দান্ত ছন্দে রয়েছে জাভির বার্সেলোনা। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে বুধবার তারা ঘরের মাঠ ন্যু ক্যাম্পে খেলতে নেমেছিলও ফুরফুরা মেজাজে। একাদশে চোট সমস্যা না থাকায় আত্মবিশ্বাস তুঙ্গে থাকাটাই স্বাভাবিক। এমন দিনে উসমান দেম্বেলের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

ঘরের মাঠে দাপট দেখিয়ে ম্যাচের ৭৪ শতাংশ বল দখল ছিলও তাদের অধীনে। ম্যাচে গোল মুখে তারা শট করেছে ছয়টি, তবে সোসিয়াদাদ গোলকিপার এলেক্স রেমিরো চারটি সেভ দিয়েছে।  

ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার মাত্র পাঁচ মিনিট আগেই সার্জিও বুসকেতসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সোসিয়েদাদ মিডফিল্ডার ব্রাইস মেন্দেস। ১০ জনের দলে রূপান্তর হয়েও তারা গোলশূন্য থেকেই বিরতিতে যায়।

বিরতির মাত্র সাত মিনিটের মাথায় বার্সেলোনাকে লিড এনে দেয় ফরাসী স্ট্রাইকার উসমান দেম্বেলে। মাঝ মাঠ থেকে দেওয়া আরেক ফরাসী ফুটবলার জুল কুন্দের বলটি নিয়ে ডি-বক্সে প্রবেশ করেন দেম্বেলে। ডান দিক দিয়ে জোরালো এক শটে বল জালে ঢুকালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জাভির দল।

ম্যাচের একদম শেষ দিকে সোসিয়েদাদ বেশ কিছু সুযোগ তৈরি করলেও বার্সা গোলরক্ষক টের স্টেগানের দুর্দান্ত সেভে গোল থেকে বঞ্চিত হয় তারা। 

ম্যাচে আর কোনো গোল না হলেও সম্পূর্ণ ম্যাচ জুড়ে দুর্দান্ত ছিলেন দেম্বেলে। ফলে এই ফরাসী ফুটবলারকে ম্যাচসেরা ঘোষণা করা হয়।

image


ম্যাচ শেষে কোচ জাভি ফরাসি স্ট্রাইকারকে প্রশংসায় ভাসিয়ে বলেন, দেম্বেলে দুর্দান্ত খেলেছে, সে ভয়ঙ্কর একজন ফুটবলার। আমরা সব সময়ই বলি, ডি বক্সে ওর বেশি বেশি শট নেওয়া প্রয়োজন। কারণ ওর সেই সামর্থ্য আছে, সে ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। দেম্বেলের প্রতি আমার বিশ্বাস আছে। আমরা শুধু ওকে আত্মবিশ্বাস দিয়েছি। আমার মনে হয় সে নিজের পজিশনে অন্যতম সেরা ফুটবলার।   

এদিকে আরেক কোয়ার্টার ফাইনালে সেভিয়াকে ম্যাচের অতিরিক্ত মিনিটে ২-১ গোলে হারিয়ে সেমিতে পা দিয়েছে ওসাসুনা। ম্যাচের ৯৪ মিনিটে দলকে সমতায় ফেরায় সেভিয়া স্ট্রাইকার ইউসুফ এন নাসেরি। ফলে ম্যাচ গড়ায় ১২০ মিনিটে।

অতিরিক্ত ৩০ মিনিটের খেলা শুরু হওয়ার মাত্র ৯ মিনিটের মাথায় আবারও ব্যবধান বাড়ায় উসাসুনা, ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।


একাত্তর/আরআই/এসি

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
শনিবার রাতে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ এস্পানিওলকে ২-১ গোলে হারিয়ে লিগ শুরু করার পরদিন রিয়ালকে কড়া বার্তা দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা! লা লিগায় নিজেদের উদ্বোধনী ম্যাচে এলচেকে ৫-০ গোলের...
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর