মাতাল হয়ে ফ্রাই প্যান দিয়ে স্ত্রী পেটালেন কাম্বলি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১১ পিএম

আবারো আলোচনায় ভারতের সাবেক ব্যাটসম্যান বিনোদ কাম্বলি। উচ্ছৃঙ্খল জীবন যাপনের কারণে দারুণ প্রতিভা থাকার পরও জাতীয় দল থেকে ছিটকে পড়া এই ব্যাটসম্যান এবার আলোচনায় এসেছেন বউ পেটানোর অভিযোগে। এরিমধ্যে ঘটনা গড়িয়েছে অনেক দূর। 

মদ পান করে মাতাল হয়ে হয়ে কুকিং প্যান দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেছেন কাম্বলি। বান্দ্রার পুলিশের কাছে লিখিত অভিযোগ এমন কথাই জানিয়েছেন কাম্বলির স্ত্রী আন্দ্রিয়া হিউয়িট। এই অভিযোগ আমলে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কাম্বলিকে নোটিশ পাঠিয়েছে পুলিশ। 

image


জানা গেছে শুক্রবার রাত একটা নাগাদ কাম্বলি মদ্যপ হয়ে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করেন তিনি। আন্দ্রিয়া চেষ্টা করেন কাম্বলিকে শান্ত করার। তবে কাম্বলি উত্তেজনার বশে চলে যান রান্নাঘরে। সেখানে গিয়েই হাতে একটি ফ্রাইং প্যান তুলে নেন।

এরপর স্ত্রীকে লক্ষ্য করে ছুড়ে মারেন। ঘটনার এই দম্পতির ১২ বছরের ছেলে উপস্থিত ছিলো। আন্দ্রিয়া জানান, কারণ ছাড়াই কাম্বলি স্ত্রী-সন্তানের সঙ্গে দুর্ব্যবহার করেন। শুধু ফ্রাইং প্যানের হাতল দিয়েই নয় একটি ব্যাট নিয়েও আন্দ্রিয়ার ওপর চড়াও হন তিনি।

মাথায় চোট নিয়ে হাসপাতালে ছুটে যান আন্দ্রিয়া। এরপর সেখান থেকে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন কাম্বলির বিরুদ্ধে। আন্দ্রিয়ার অভিযোগপত্রে লেখেন, তিন ফেব্রুয়ারি রাত একটা নাগাদ আমার স্বামী বিনোদ কাম্বলি মদ্যপ হয়ে বাড়ি ফেরে। 

আমার দুই সন্তানের সামনেই আমার সঙ্গে দুর্ব্যবহার করে। শান্ত হতে বলার পর উল্টোমেজাজ হারিয়ে ফেলে এবং ফ্রাইং প্যানের ভাঙা হ্যান্ডেল ছুড়ে আমার মাথায় মারে। চোট পাই আমি। এরপর ব্যাট নিয়েও আমাকে তাড়া করেছিলো। 

image


আন্দ্রিয়া জানান, কাম্বলি মদ্যপ হয়ে প্রতিবেশীদের সঙ্গেও বাজে ব্যবহার করেন। পুলিশ কাম্বলিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠিয়েছে। কাম্বলির বাড়িতে গিয়েও বয়ান নিয়েছে। ২০১৪ সালে কাম্বলি সেন্ট পিটার্স চার্চে গিয়ে বিয়ে করেন আন্দ্রেয়াকে। 

পরে আইনি বিয়ে করে তাঁরা ক্যাথলিক মতে বিয়ে সারেন। কাম্বলির দ্বিতীয় স্ত্রী আন্দ্রেয়া। ২০১০ সালে কাম্বলি-আন্দ্রেয়ার প্রথম সন্তান জন্ম নেয়। এর আগে গত বছর কাম্বলি তার হাউজিং সোসাইটির গেটে ভাঙচুর করে মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন।


একাত্তর/এআর

বিশ্বকাপের ঢোল বাজতেই ভারতের ফুটবল-পাগল রাজ্য কেরালায় উন্মাদনার পারদ চড়চড় করে তুঙ্গে উঠেছে। তবে এবার কেরালাবাসী যা করে দেখাল, তা দেখে স্বয়ং লাতিন আমেরিকার ফুটবল ভক্তদেরও চোখ ছানাবড়া হতে বাধ্য!...
ভারতীয় ক্রিকেটে একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে চলেছেন ১৫ বছরের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। সদ্য সমাপ্ত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে যে টর্নেডো তিনি চালিয়েছেন, তার পুরস্কার হাতেনাতে...
ভারতীয় ক্রিকেটে এক চরম এবং নজিরবিহীন নাটকীয়তার জন্ম হলো। ঘরের মাঠে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর মাত্র তিন মাস পরেই অধিনায়কত্ব খোয়াতে হচ্ছে সূর্যকুমার যাদবকে। শুধু তা-ই নয়, ক্রিকেট মহলে বড়সড়...
বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১০ দিন! ঠিক এই অন্তিম মুহূর্তে এসে ভারতের বাজারে সম্প্রচার স্বত্ব নিয়ে চলা দীর্ঘ মাসের অচলাবস্থার অবসান ঘটাল ফিফা।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর