তুরস্কের ধ্বংসস্তূপ থেকে ফুটবলার আতসুকে উদ্ধার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৪ পিএম

তুরস্ক-সিরিয়া সীমান্তে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় ঘানার নিখোঁজ ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর খোঁজ পাওয়া গেছে। 

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া চেলসি ও নিউক্যাসেলের সাবেক এই ফুটবলার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ডান পায়ে আঘাতের পাশাপাশি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে তার। খবর: বিবিসি।

তুরস্ক-সিরিয়া সীমান্তে বিভীষিকাময় ভূমিকম্পে শোকে স্তব্ধ পুরো বিশ্ব। ভূকম্পনের আঘাতে মুহূর্তেই লণ্ডভণ্ড পুরো শহর। চোখের পলকেই মৃত্যুপুরীতে পরিণত হয় চারিদিক। এর মাঝেই নিখোঁজ হন তুরস্কের লিগে খেলা ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে নিমিষেই ছড়িয়ে পড়ে খবরটি।

রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে তুর্কি সুপার লিগের ক্লাব হেটাস্পোরের জার্সিতে গোলও করেন আতসু। চেলসি ও নিউক্যাসল ইউনাইটেডের সাবেক এই ফুটবলারের নিখোঁজ হওয়ার ঘটনায় যখন বাতাস ভারী হওয়ার উপক্রম, তখনই জ্বলে উঠে আশার প্রদীপ। পাওয়া যায় ধ্বংসস্তূপের নিচ থেকে এই উইঙ্গারকে উদ্ধার করার খবর।

আশঙ্কাজনক অবস্থায় আতসুকে দ্রুত নেয়া হয় হাসপাতালে। উদ্ধারের সময় স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল তার। সেই সাথে ডান পায়েও বেশ আঘাত পান তিনি। 

তবে উদ্ধারের কথা খবরে বলা হলেও চিকিৎসাধীন আতসুর কোনো ছবি প্রকাশ করা হয়নি। ভূমিকম্পের ঘটনায় ক্রিশ্চিয়ান আতসুর সাবেক দুই ক্লাব চেলসি ও নিউক্যাসল ইউনাইটেড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থনা জানায়।

উল্লেখ্য, সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্তে আঘাত হানে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এরই মধ্যে প্রাণহানির সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। এখনও ধসে যাওয়া ভবনের নিচে চাপা পড়ে আছে অসংখ্য মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।


একাত্তর/জো

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর