মেরি কমকে ছুঁয়ে দিলেন বক্সার নিখাত জারিন

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১০:১৭ পিএম

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশীপে চমক দেখালেন ভারতের নারী বক্সার নিখাত জারিন। মেরি কমের পর দ্বিতীয় ভারতীয় নারী হিসেবে টানা দু’বার বিশ্ব বক্সিংয়ে স্বর্ণ জিতলেন তিনি। রোববার নারী বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতে এই কৃতিত্ব দেখান দেশটির তারকা বক্সার নিখাত জারিন।

দিল্লিতে অনুষ্ঠাররত আসরের ৫০ কেজি লাইট ফ্লাইওয়েট বিভাগের ফাইনালে দু’বারের এশিয়ান চ্যাম্পিয়ন ভিয়েতনামের নিগুয়েন থি তামকে পাঁচ শূণ্যতে হারিয়ে স্বর্ণ জিতলেন ২৬ বছরের তেলঙ্গনার বক্সার নিখাত। গত বছর ইস্তানবুলে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপেও স্বর্ণ জেতেন তিনি। 

দু’বার বিশ্ব বক্সিংয়ে স্বর্ণ জেতার পাশাপাশি নিখাত কমনওয়েলথ গেমসেও একই কৃতিত্ব দেখান।  মেরি কমের পর নারী বক্সিংয়ে তিনিই এখন ভারতের সবচেয়ে বড় তারকা। ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে পদক জেতার অন্যতম দাবিদার এখন নিখাত জারিন। 

image


সবচেয়ে মজার কথা, একটা সময় মেরি কমের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন নিখাত জারিন। তখন সেটা ভালো চোখে গ্রহণ করেনি কেউ। কিন্তু সময় বদলেছে, চিত্রনাট্য বদলেছে। নিখাত জারিন প্রমাণ করে দিয়েছেন মেরি কমের যোগ্য উত্তরসূরি তিনি।

জ়ারিন প্রথমে বেছে নিয়েছিলেন অ্যাথলেটিক্স। স্প্রিন্টে রাজ্য চ্যাম্পিয়নও হয়েছেন। তবে কাকার পরামর্শে বক্সিংয়ে আসেন। কাকা সামসামুদ্দিনের দুই ছেলেই ছিলেন বক্সার। ফলে অনুপ্রাণিত হওয়ার জন্য পরিবারের বাইরে অন্য কাউকে দেখার দরকার কোনও দিন পড়েনি।

image

আরও পড়ুন: স্পিনারদের বেশি দায়িত্ব নিতে হতে পারে সাগরিকায়

১৪ বছরেই যুব বিশ্ব বক্সিংয়ে জেতেন নিখাত জারিন। গত বছর কমনওয়েলথ গেমসে স্বর্ণ জিতে ছিলেন জারিন। সারাদেশ থেকে শুভেচ্ছা পাচ্ছেন জারিন। তিনি এখন ভারতীয় নারী বক্সিংয়ের সবচেয়ে বড় বিজ্ঞাপন। এবার তার লক্ষ্য একটাই, প্যারিস অলিম্পিকে স্বর্ণ জেতা। 


একাত্তর/আরবিএস  

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
শ্রীলঙ্কার ঘূর্ণি স্বর্গ গলের মাটিতেই লঙ্কান ব্যাটারদের স্পিনের নাচন নাচিয়ে ছাড়লেন ভারতের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুতার! দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট আর পুরো ম্যাচে এক ডজন উইকেটের কাছাকাছি- এক...
টেস্ট ক্রিকেটকে টি-টোয়েন্টির মেজাজে খেলানো যার সহজাত অভ্যাস, সেই ঋষভ পন্থ পৌঁছে গেলেন এমন এক শিখরে, যা ভারতের আর কোনো ব্যাটার আগে কখনো কল্পনাও করতে পারেননি! গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর