ধর্ষণ মামলায় আবারও বয়ান পাল্টালেন আলাভেজ

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০৪:২৮ পিএম

অনেক দিন ধরেই নানা ঝামেলায় আছেন ব্রাজিলের ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ডিফেন্ডার দানি আলভেজ। কাতারে খেলে ফেলেছেন ক্যারিয়ারের সবশেষ বিশ্বকাপ। সেখান থেকে বিদায়টা সুখের হয়নি। এরপর দেশে ফিরে নিজেই সরে দাঁড়ান জাতীয় দল থেকে। 

তারপরও খারাপ সময় পিছু ছাটেনি এক সময়ের কঠিন এই ডিফেন্ডার। যৌন নিপীড়নের অভিযোগে সেই জানুয়ারি মাস থেকে শ্রীঘরে আছেন তিনি। সেই মাসেই তার বিরুদ্ধে এই শ্লীলতাহানির অভিযোগ আনেন এক স্প্যানিশ সুন্দরী। সেই থেকে শ্রীঘরে আলভেজ। 

স্পেনের আইন অনুযায়ী, শ্লীলতাহানির অভিযোগ থাকলে তাকে ধর্ষণের মামলা হিসাবেই বিচার করতে হবে। বার্সেলোনার একটি বিখ্যাত নাইটক্লাবের শৌচাগারে তাঁর সঙ্গে অভব্যতা করেছেন আলভেজ, এমনই অভিযোগ আনেন ওই তরুণী। দায়ের করা হয় ধর্ষণ মামলায়। 

এই মামলায় সম্প্রতি নিজেকে নির্দোষ প্রমাণ করতে আলাভেজ দাবি করেছেন, দুই পক্ষ রাজি ছিলো বলেই যৌনযাপন হয়। তাই তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ একেবারেই ভিত্তিহীন। এই মামলার শুরু থেকেই একাধিকবার বয়ান বদল করেছেন বার্সেলোনার সাবেক ফুটবলার। 

image


জানুয়ারি মাসেই আলভেজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এই তরুণী। অভিযোগ পাওয়ার পরেই আলভেজকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে পাঠানো হয়। সেখানে ব্রাজিলীয় ফুটবলার দাবি করেন, অভিযোগকারী তরুণীকে তিনি চেনেন না। হেনস্তার অভিযোগ ভিত্তিহীন। 

পরে অবশ্য তিনি স্বীকার করেন যে, তরুণীকে তিনি চেনেন। তবে শারীরিক সম্পর্ক স্থাপনের মতো কোনও ঘটনা ঘটেনি, এমনটাই দাবি করেছিলেন দানি। বারবার বয়ান বদলের কারণেই বিচারকের তোপের মুখে পড়েন ব্রাজিলীয় ফুটবলার। 

কয়েকদিন আগে জামিনের আবেদন করলেও আদালত তা খারিজ করে। সোজা জানিয়ে দেওয়া হয়, জামিন পেলেই পালিয়ে যেতে পারেন ব্রাজিলীয় তারকা। আপাতত স্পেনের একটি জেলে আছেন আলভেজ। আবারও আবেদন করেছেন জামিনের। তবে শুনানি হয়নি। 

গ্রেপ্তার হবার পরেই তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে মেক্সিকোর ক্লাব পুমা উনাম। এমন পরিস্থিতিতে আদালতের সামনে হাজিরা দিতে আবেদন করেছিলেন আলভেজ। সোমবার আদালতে দাঁড়িয়ে তিনি বলেন, তরুণীটির সঙ্গে তাঁর দৈহিক সম্পর্ক ছিল ঠিকই। তবে সেটা দুজনের সম্মতিতে। 


একাত্তর/এআর

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর