রোনালদোকে বায়ার্নে আনতে মরিয়া এক ব্যবসায়ী

আপডেট : ২২ মে ২০২৩, ০২:১১ পিএম

সৌদি ক্লাব আল নাসরে আসার পর একের পর এক অফার পেয়েই চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ ক্লাব স্পোর্টিংয়ের পর এবার এই তালিকায় জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। দেশটির এক ধনকুবের সরাসরি বায়ার্নকে অফার দিয়েছেন। 

রোনালদোর চুক্তির বড় একটা অংশও নাকি তার কোম্পানি দিতে প্রস্তুত। গ্রীষ্মকালীন ট্রান্সফারেই রোনালদোকে বাভারিয়ানদের ডেরায় দেখতে চান তিনি। কিছুদিন পরপরই পর্তুগিজ তারকার ইউরোপে ফেরা নিয়ে গুঞ্জন ওঠে। এবারও তেমন কিনা, সেটি জানা যাবে শিগগিরই। 

সেই ছবিটা নিশ্চয়ই সবার মনে আছে। সৌদি সুপার কাপে আল ইতিহাদের কাছে হেরে যাওয়ায় রোনালদোর উপর খেপেছিলেন ক্লাবটির এক পরিচালক। ক্রিশ্চিয়ানোর ট্রেডমার্ক সেলিব্রেশন নিয়েও করেছিলেন ব্যঙ্গ। কিন্তু কথায় বলে মরা হাতিও নাকি লাখ টাকা। 

আর সে যদি হয় রোনালদো তাহলে ৩৮ বছরেও তার কদর আকাশছোঁয়া। আল নাসরের ওই বোর্ড ডিরেক্টর রোনালদোর মর্ম না বুঝলেও, পর্তুগীজ তারকাকে পেতে উঠে পড়ে লেগেছেন এক জার্মান ধনকুবের। যে কোন মূল্যে বায়ার্ন মিউনিখে সিআরসেভেনকে তার চাই-ই-চাই।

জার্মান গণমাধ্যম আবেনসাইটোং মুনশিন দিয়েছে এমনই এক চমকপ্রদ খবর। মার্কাস শোন নামের এক বিলিয়নিয়ার রোনালদোকে কেনার জন্য বায়ার্নকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছেন। বায়ার্ন সভাপতি অলিভার কানের কাছে ই-মেইলে বার্তা পাঠিয়েছেন তিনি।

মেইলে শন রোনালদোকে বায়ার্নে ফেরানোর দাবি জানিয়েছেন। আর এই কাজটা আসন্ন সামার ট্রান্সফার উইন্ডোতে সম্পন্ন করতে তহবিল গঠনের পরামর্শও দিয়েছেন শন। ১৪ জুন থেকে শুরু হওয়া এই উইন্ডো ১ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে।  

এই মূহুর্তে আল নাসরে রোনালদো বেতন পান বছরে ২২০ মিলিয়ন ইউরো, বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় দুই হাজার তিনশো কোটি টাকা। তাই এই পরিমাণ অর্থ জোগাড় করতে শন পথও বাতলে দিয়েছেন বায়ার্ন কর্তৃপক্ষকে। 

অলিভার কানকে লেখা সেই মেইলে বায়ার্ন মিউনিখের জার্সি বিক্রি বাড়ানোর পরামর্শ দিয়েছেন এই বিলিয়নিয়ার। যার রাজস্ব থেকেই উঠে আসবে রোনালদোর পারিশ্রমিক। রোনালদো ভালো বেতন পেলে যে কোনো ক্লাবে ফিরতে পারেন বলে উল্লেখ করেন তিনি।

চিঠিতে মার্কাস শনের বক্তব্য খুবই স্পষ্ট। তিনি লিখেছেন,রোনালদোকে আনার জন্য তার ট্রান্সফার ফি কিংবা বেতনের অতিরিক্ত অর্থ প্রদানে আমরা রাজি আছি। তবে এর বিনিময়ে আমাদের কোম্পানিকে এই চুক্তির অংশীদার করতে হবে।

যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বায়ার্ন। লিগে এ বছর তাদের হাড্ডাহাড্ডি লড়াই চলছে ডর্টমুন্ডের সাথে। ৩২ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৬৮, আর ডর্টমুন্ড পিছিয়ে আছে মাত্র এক পয়েন্টে। কোনমতে শিরোপা হাতছাড়া হলে আগামী মৌসুমের জন্য রোনালদোর দিকে হাত বাড়াতেও পারে জার্মান জায়ান্টরা।

ফুটবল ক্যারিয়ারের পড়ন্ত বেলায় অবস্থান করছেন ৩৮ বছর বয়সী রোনালদো। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি ব্যালন ডি’অর জেতা এই তারকার বর্তমান ক্লাবের অবস্থা শোচনীয় হলেও, ব্যক্তিগতভাবে তিনি পারফর্ম করে চলেছেন। সবমিলিয়ে ১৪ লিগ ম্যাচে তিনি এখন পর্যন্ত করেছেন ১৩ গোল।


ইউরোপিয়ান ফুটবলের অন্যতম পরাশক্তি বায়ার্ন মিউনিখকে ঘরের মাঠে ৩-৩ গোলে রুখে দিয়ে মহা-চমক দেখাল নরওয়ের চ্যাম্পিয়ন দল ভাইকিং এফসি! হ্যারি কেইনের দুর্দান্ত জোড়া গোল ও এক অ্যাসিস্টের ওপর ভর করে ২-০...
ফুটবল বিশ্বের বৈরিতা, তর্ক আর প্রতিদ্বন্দ্বিতাকে একপাশে সরিয়ে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরকে স্যালুট জানালেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের মাঠ এস্তাদিও...
মাঠের সবুজ ঘাসে প্রায় দুই দশক ধরে ফুটবলবিশ্বকে বুঁদ করে রাখা মহাকাব্যিক দ্বৈরথটি অবশেষে তার চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে। কিন্তু দুই কিংবদন্তির বিদায়লগ্নের সুর একেবারেই ভিন্ন। ২০০৮ থেকে ২০২৩- এই ১৫...
বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এক মৌসুমে ৭৩ গোলের এক অবিশ্বাস্য কীর্তি গড়ে ২০২৫-২৬ মৌসুমকে নিজের জীবনের সেরা সময় হিসেবে অভিহিত করেছেন হ্যারি কেইন। মাঠের এই গোলবন্যার পর মর্যাদাপূর্ণ...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর