টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: বুধবার মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৯:০৭ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান রানার আপ ভারত ও অস্ট্রেলিয়া।

আগামীকাল বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় লন্ডনের ওভালে শুরু হবে ম্যাচটি। 

উদ্বোধনী আসরে ২০২১ সালে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনাল খেলছে ভারত। সবশেষ ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল ভারত।

এর আগে পয়েন্ট তালিকায় শীর্ষ ও দ্বিতীয় স্থান দখল করে ফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া-ভারত। ফাইনালে ওঠার তালিকায় ছিল উপমহাদেশের অপর দল শ্রীলংকা। তবে উত্তেজনাকর এক ম্যাচের শেষ বলে নিউজিল্যান্ডের কাছে শ্রীলংকা হেরে গেলে ফাইনাল নিশ্চিত হয় ভারতের। 

ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনালের ফ্যাক্টবক্স:

ভেনু: ওভাল, লন্ডন (স্টেডয়ামের ধারন ক্ষমতা ২৭ হাজার পাঁচশ)

৭-১১ জুন, খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটা। 

প্রাইজ মানি: চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ মার্কিন ডলার।

ভারত: বিশ্ব র‌্যাংকিং: ১

অধিনায়ক: রোহিত শর্মা

কোচ: রাহুল দ্রাবিড়

শীর্ষ র‌্যাংকিংয়ের ব্যাটার: রোহিত শর্মা (১১)

শীর্ষ র‌্যাংকিংয়ের বোলার: রবিচন্দ্রন অশ্বিন (১)

ভারতীয় দল: রোহিত শর্মা, সুবমান গিল, চেতেশ^র পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, কেএস ভরত, রবিচন্দ্রন অশি^ন, রবীন্দ্র  জাদেজা, অক্ষর প্যাটেল, শারদুল ঠাকুর, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকত, ইশান কিষান।

অস্ট্রেলিয়া: বিশ্ব র‌্যাংকিং: ২

অধিনায়ক: প্যাট কামিন্স

কোচ: এন্ড্রু ম্যাকডোনাল্ড

শীর্ষ র‌্যাংকিংয়ের ব্যাটার: মার্নাস লাবুশেন (১)

শীর্ষ র‌্যাংকিংয়ের বোলার: প্যাট কামিন্স (৩)

অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, আ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, মাইকেল নেসার, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিঁয়, টড মার্ফি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার।

শেষ পাঁচ ম্যাচ:

২০২১: ভারত তিন উইকেটে জয়ী (ব্রিজবেন)

২০২৩: ভারত ইনিংস ও ১৩২ রানে জয়ী (নাগপুর)

২০২৩: ভারত ছয় উইকেটে জয়ী (দিল্লি)

২০২৩: অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী (ইন্দোর)

২০২৩: ম্যাচ ড্র (আহমেদাবাদ)


একাত্তর/আরবিএস  

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অজি তারকা স্টিভ স্মিথের এক অদ্ভুত আচরণ এবং মিচেল স্টার্কের বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশে ব্যাটিং বিপর্যয়ের পর অজিদের ব্যাটিং ইনিংসের ৯ম ওভারে ঘটে...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর