ফিফা প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে হারিয়েছে বাংলাদেশ

আপডেট : ১৫ জুন ২০২৩, ০৯:৫৬ পিএম

ফিফা প্রীতি ম্যাচে র‌্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে থাকা কম্বোডিয়াকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে খেলার আগে আত্মবিশ্বাসের জ্বালানি পেয়ে গেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার নমপেনের অলিম্পিক স্টেডিয়ামে মজিবর রহমান জনির একমাত্র লক্ষ্যভেদে বাংলাদেশ ১-০ গোলে স্বাগতিকদের পরাজিত করেছ।

যদিও ম্যাচের শুরু থেকে স্বাগতিকদের আধিপত্য ছিল। শুরুর দিকে দুটি কর্নার ও একটি ফ্রি-কিক আদায় করে বাংলাদেশের ওপর চড়াও হয় কম্বোডিয়া। তবে গোল আদায় করতে পারেনি তারা। বাংলাদেশ নিজেদের রক্ষণ সামলে চেষ্টা করেছে প্রতিপক্ষের সীমানায় বল নিয়ে যেতে। 

ম্যাচের ৩ মিনিটের সময় সুকমপিকের বক্সের ভেতর থেকে নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২১ মিনিটে ব্রাক থিভার লক্ষ্যে নেওয়া শট বিশ্বনাথ ঠেকিয়ে দিলে গোল বঞ্চিত হয় স্বাগতিকরা।

২৪ মিনিটে প্রতি আক্রমণ থেকে বাংলাদেশ এগিয়ে যায়। ফয়সাল আহমেদ ফাহিমের ক্রস থেকে মজিবর রহমান জনি ৬ গজের প্রান্ত থেকে বাঁ পায়ে দারুণভাবে প্লেসিং করে লক্ষ্যভেদ করেছেন। তার এ গোলের সঙ্গে সঙ্গে ৩০ হাজার গ্যালারি ভর্তি দর্শকও স্তব্ধ হয়ে যান।

গোল শোধে মরিয়া কম্বোডিয়া চেষ্টা কম করেনি। ৪১ মিনিটে কোউচ সকুমপিকের জোরালো শট গোলকিপার জিকো ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেছেন।

বিরতির পর কম্বোডিয়া ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখার চেষ্টা করে। ৫২ মিনিটে তাদের একটি আক্রমণ গোলকিপার জিকো ঝাঁপিয়ে পড়ে রুখে দিয়েছেন। 

কিছুক্ষণ পর মাঠে নামেন শেখ মোরসালিন ও ইব্রাহিম। ৬৫ মিনিটে অভিষিক্ত মোরসালিনের বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে গেছে। ৬৮ মিনিটে লিম পিসথের হেড সাইডবার দিয়ে গেলে সমতায় ফেরা হয়নি স্বাগতিকদের।

আরও পড়ুন: মেসির রেকর্ড গোলে আর্জেন্টিনার দাপুটে জয়

শেষ দিকে এসে বাংলাদেশ ১০ জনের দলে পরিণত হয়েছে। কাজী তারিক লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। তাতেও ম্যাচের ফলে কোনো বদল আসেনি। বাংলাদেশ ম্যাচ জিতেই অলিম্পিক স্টেডিয়াম ছেড়েছে।


একাত্তর/জো

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অজি তারকা স্টিভ স্মিথের এক অদ্ভুত আচরণ এবং মিচেল স্টার্কের বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশে ব্যাটিং বিপর্যয়ের পর অজিদের ব্যাটিং ইনিংসের ৯ম ওভারে ঘটে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর