শান্তকে রিভিউ নিতে উৎসাহিত করলেন স্মিথ!

ক্রিকেটে উদ্ভট ঘটনা

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৪:৪৪ পিএম

দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অজি তারকা স্টিভ স্মিথের এক অদ্ভুত আচরণ এবং মিচেল স্টার্কের বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশে ব্যাটিং বিপর্যয়ের পর অজিদের ব্যাটিং ইনিংসের ৯ম ওভারে ঘটে সেই চটকদার ঘটনা। তাসকিন আহমেদের একটি লেগ-বিফোর আবেদনে আম্পায়ার নিতিন মেনন সাড়া না দিলে রিভিউ নেয়ার সুযোগ নিয়ে চিন্তায় পড়েন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঠিক তখনই ক্রিজে থাকা স্টিভ স্মিথ নিজেই সেধে গিয়ে বাংলাদেশকে ডিয়ারএস চ্যালেঞ্জ নেওয়ার আহ্বান জানান!

অনফিল্ড আম্পায়ার আবেদন নাকচ করে দেয়ার পর তাসকিন যখন শান্তকে রিভিউ নেয়ার জন্য বোঝাচ্ছিলেন, তখন স্মিথ নিজে থেকেই ফিল্ডারদের উদ্দেশ্যে কটাক্ষ করে বলতে থাকেন, আমি তো উইকেটের মাঝপথে দাঁড়িয়ে ছিলাম, বল স্ট্যাম্পের অনেক ওপর দিয়ে চলে যাচ্ছে। হাত নেড়ে তিনি যেন আরও উৎসাহ দিয়ে বলেন, যাও, রিভিউ নিয়ে নাও!


স্মিথের এই অতি-উৎসুক আচরণে অসন্তোষ প্রকাশ করেন মাঠের দুই আম্পায়ার। সঙ্গে সঙ্গেই নিতিন মেননসহ অন্য আম্পায়ার স্মিথের দিকে এগিয়ে যান এবং এ ধরনের প্ররোচনামূলক আচরণের জন্য তাঁকে কড়া ভাষায় সতর্ক করেন। স্মিথও সংক্ষেপে জবাব দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত শান্ত আর রিভিউ নেননি, আর টিভিতে দেখা যায় স্মিথের দাবিই সত্যি ছিল।

অন্য দিকে, ফিল্ডিংয়ে নেমে বল হাতে ইতিহাস গড়েছেন বাঁহাতি স্পিডস্টার মিচেল স্টার্ক। ম্যাকে টেস্টে মাত্র ১২ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে গুটিয়ে দেওয়ার পথেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার রেকর্ড গড়েন তিনি।


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ ৫ উইকেট শিকারি:

  • মিচেল স্টার্ক: ৫৬ ম্যাচে ২৩০ উইকেট
  • প্যাট কামিন্স: ২২৫ উইকেট
  • নাথান লায়ন: ২২৫ উইকেট
  • রবিচন্দ্রন অশ্বিন (ভারত): ১৯৫ উইকেট
  • জাসপ্রীত বুমরাহ (ভারত): ১৮৫ উইকেট

চলতি ২০২৫-২৭ ডব্লিউটিসি চক্রেও এখন পর্যন্ত ১০ টেস্টে ৫৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের জোশ টাং’কে (৫৩ উইকেট) টপকে তালিকার শীর্ষে উঠে এসেছেন এই অজি পেসার। মাঠের ভেতর স্মিথের নাটকীয়তা আর স্টার্কের বলের আগুনে প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

একাত্তর/এআরএস
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠেই তৈরি হয়েছিলো বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়। রান তাড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের তাণ্ডবে ম্যাচ আর সিরিজ হাতছাড়া হলেও, দ্বিতীয় ওয়ানডেটি চিরস্মরণীয়...
বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনে আফগানদের লড়াইটা বেশ জমে উঠেছিল। রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের ধৈর্যশীল প্রতিরোধ ভেঙে দিয়ে ড্রেসিংরুমে প্রথম উল্লাসের বার্তা এনে দেন এবাদত...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর