অবসরের সিদ্ধান্ত বদলে কোচিংয়ে ফিরছেন স্কলারি

আপডেট : ১৮ জুন ২০২৩, ০৪:২২ পিএম

অবসরের সিদ্ধান্ত বদলে কোচিংয়ে ফিরছেন ৭৪ বছর বয়সে আবার ডাগআউটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কোচ স্কলারি। 

গত নভেম্বরেই লুইস ফেলিপে স্কলারি কোচিং ক্যারিয়ারকে বিদায় বলেছিলেন। কিন্তু অবসরের সেই সিদ্ধান্ত বদলে তিনি ব্রাজিলিয়ান সিরি আ’ ক্লাব অ্যাতলেতিকো মিনেইরোর দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

নভেম্বরে অবসর ঘোষণার আগে অ্যাতলেতিকো পারানায়েন্সকে গত বছর কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতিয়েছেন। কোচিং ছেড়ে তারপর দায়িত্ব নেন ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টরের। সেই দায়িত্ব ছেড়েই বেলো হরাইজন্তে ভিত্তিক ক্লাবটিতে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত কোচিংয়ের চুক্তি করেছেন।

ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে ৪০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে স্কলারি সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছেন ব্রাজিলের হয়ে সাফল্য-ব্যর্থতার অভিজ্ঞতার জন্যে। ২০০২ সালে ব্রাজিল পঞ্চম বিশ্বকাপটি ঘরে তুলতে পেরেছিল তারই হাত ধরে। আবার ঘরের মাঠে অনুষ্ঠেয় ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে সেমিফাইনালে ৭-১ গোলে ব্রাজিলের সবচেয়ে লজ্জাজনক হারের সময়ও দলের কোচ ছিলেন তিনি।

তার কোচিংয়েই ২০০৪ ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল। ২০০৬ সালে পৌঁছায় সেমিফাইনালেও। তারপর চেলসিতে পার করেছেন যন্ত্রণার সাতটি মাস। এরপর অবশ্য ছাঁটাই হয়েছিলেন।

‘বিগ ফিল’ বলে পরিচিত এই কোচ ক্লাব পর্যায়ে মূলত ব্রাজিল ও চীনে সাফল্য পেয়েছেন। গেরমিও ও পালমেইরাসের হয়ে ব্রাজিলিয়ান সিরি আ ও লাতিন অঞ্চলের সর্বোচ্চ টুর্নামেন্ট কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতেছেন। তারপর গুয়াংজুর হয়ে জিতেছেন চাইনিজ সুপার লিগ ও এশিয়ান চ্যাম্পিয়নস লিগ।    

আরও পড়ুন: মেসির রেকর্ড গোলে আর্জেন্টিনার দাপুটে জয়

মিনেইরোর হয়ে স্কলারির প্রথম ম্যাচ ২১ জুন। অ্যাওয়ে ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ ফ্লুমিনেন্স। লিগে মিনেইরো ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে।


একাত্তর/জো

বিশ্বকাপ থেকে বিদায়ের ক্ষত শুকানোর আগেই ব্রাজিল ফুটবলপ্রেমীদের হৃদয়ে এক চূড়ান্ত ধাক্কা দিলেন নেইমার জুনিয়র! ব্রাজিল জাতীয় দল থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে স্পষ্ট জানিয়ে দিলেন,...
বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্ব শুরু হবার আগে ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তি সেলেসাওদের ফুটবল দর্শনকে তুলনা করেছেন দেশটির ঐতিহ্যবাহী 'কার্নিভালের' প্রাণবন্ত শক্তির সঙ্গে। ইতালীয় এই...
হাঁটুর ইনজুরির কারণে প্রায় এক বছর ধরে মাঠের বাইরে থাকা নেইমারের পুরোপুরি সুস্থ হতে যত সময় দরকার, তা তাকে দেয়া হবে বলে জানিয়েছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র।
চমকে দিয়ে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও সিদ্ধান্ত ভেবেচিন্তেই নিয়েছেন বলে জানান তামিম ইকবাল খান।চট্টগ্রামের বিশেষ সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের প্রথম...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর