ঘরের মাঠে আবাহনীর মুখোমুখি বসুন্ধরা কিংস

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৯:৫৩ পিএম

দেশের ঘরোয়া ফুটবলে চলতি সিজনের শেষ বিগ ম্যাচে ঢাকা আবাহনীর মোকাবেলায় নামবে বসুন্ধরা কিংস। শুক্রবার কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়।

শিরোপা নির্ধারণ হয়ে গেছে বেশ আগেই। বেশ আগে থেকেই এফএফসির টুর্নামেন্ট খেলতে শুরু হয়ে গেছে প্রস্তুতি। তবে বসুন্ধরা-আবাহনী ঢাকাই ফুটবলে সবচেয়ে বড় দুই জায়ান্ট। প্রতিপক্ষকে ধসিয়ে দিতে মরিয়া তাই দুই দলই। 

আধুনিকতা আর পেশাদারিত্বের মিশেল। ওরা হারতে শেখেনি, তাই সবাইকে জানান দিতে চায়, বসুন্ধরা কিংসের জন্মই হয়েছে শুধুমাত্র জেতার জন্য।

আরেকদিকে ঐতিহ্য আর স্কিলে বাকিদের পেছনে ফেলতে চায় ঢাকা আবাহনী। আকাশী-নীল রঙে ওরা ফের দখলে নিতে চায় দেশের ফুটবল আকাশ। এখন প্রতিযোগিতা কঠিন। তাই বলে চ্যালেঞ্জটা না নিলে চলবে কেন।  

দু’দলের লড়াই দেশের ফুটবলে আধিপত্য বিস্তারের, বাড়তি মর্যাদা অর্জনের। তাই যতোই শিরোপা নিষ্পত্তি হয়ে যাক, কিংবা থাকুক এফসির মতো বড় টুর্নামেন্টে খেলার প্রস্তুতি-পরিকল্পনা, আবাহনীর-বসুন্ধরা লড়াইয়ে ছাড় নয় এক চুল পরিমাণও। 

তবে মৌসুমের শেষ লগ্নের বিগ ফাইটে এসে কিংসকে পেছনে ফেলা আবাহনীর জন্য টাফ কল। কারণ এখনো বিপিএল লিডারবোর্ডে ১৫ পয়েন্ট বেশি নিয়ে এগিয়ে দ্য কিংস। তার ওপর এবারের ম্যাচ তাদের নিজস্ব ডেরা কিংস অ্যারেনায়, যেখান থেকে জিতে বেরিয়ে আসা বেশ মুশকিল। 

চলতি লিগ সিজনের কথাই ধরুন। এই মাঠে বসুন্ধরা প্রতিপক্ষের জালে ২৪টা গোল দিয়েছে, বিপরীতে হজম করেছে মোটে তিনটা। ২৭ পয়েন্টের খেলায় মিস হয়নি একটাও। কেবল চলতি সিজনে নয়, এই মাঠে গেল ১৯ ম্যাচে হারের কোনো নজির নেই স্বাগতিকদের। ড্র হয়েছে কেবল একটা। গেল বছরের ফেব্রুয়ারিতে মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচ দিয়ে এই জয়রথ শুরু হয়। 

ওদিকে ঢাকা আবাহনীর অ্যাওয়ে ম্যাচের সাম্প্রতিক পরিসংখ্যান আকাশী-নীল দুর্গে খুব একটা স্বস্তি দিচ্ছে না। ৯ ম্যাচের পঞ্চাশ শতাংশও জিততে পারেনি ওরা। তাই কিংস অ্যারেনা থেকে জিতে ফিরতে পারলে সেটা আবাহনীর জন্য অ্যাচিভমেন্টই বটে। 

আবাহনীর সেই মিশনে সবচেয়ে বড় বাধা হতে পারেন বসুন্ধরার ব্রাজিলিয়ান রিক্রুট ডোরি। এই সিজনে লিগের সর্বোচ্চ স্কোরারকে কাবু করতে পারাই হবে আকাশী-নীল ডিফেন্স লাইনের কাজ। 

সাবেক বসুন্ধরা স্টার দানিয়েল কলিন্দ্রেস এখন আবাহনীর ডেরায়। লিগের তৃতীয় সর্বোচ্চ স্কোরার, এখন পর্যন্ত এক ডজন গোলের মালিক চারবার ভেঙেছেন ডেডলক। তাই তাকে মূল অস্ত্র হিসেবে নিশ্চয় ব্যবহার করতে চাইবে আবাহনী। 

তবে সেই তেমন কিছু নিশ্চয় হতে দিতে চাইবে না বসুন্ধরা কিংস। আগস্টে তাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের কঠিন পরীক্ষা। কোর প্লেয়ারদের ইনজুরিতে পড়া চলবে না। 

ইমরুল হাসানের নেতৃত্বে কিংরা নিজেদের রিজার্ভ বেঞ্চটাও করেছে ফার্স্ট টিমের আদলে। স্তরে স্তরে সাজিয়ে তোলা দলটা এখন চোখ রাখছে এশিয়ান বিগফাইটে। তবে বাইরের রাজ্য জয় করতে গিয়ে নিশ্চয় ঘরের সিংহাসনে আঘাত লাগতে দেবে না কিংরা। 


একাত্তর/এসজে

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইসলাম ধর্মের পবিত্রতম নগরী মক্কায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ড্রোন হামলার চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে বহুপ্রতীক্ষিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কার্যকর করার জোরালো সংকেত দিয়েছে পাকিস্তান।...
দেশবাসীকে দেয়া ওয়াদা অস্বীকার করে সরকার উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। 
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ আবারও বিয়ের পিঁড়িতে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ শোরগোল ফেলে দিয়েছেন!
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর